E-Paper

মমতার পাশেই জেলার অধিকাংশ তৃণমূল নেতা

জেলার তৃণমূল নেতারা কোন শিবিরের দিকে ঝুঁকছেন, সেই প্রশ্ন ওঠার পর প্রায় প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা দেখিয়েছেন। অখিল গিরি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছি। জেলার তৃণমূল কর্মী-সমর্থকেরা মমতার সঙ্গেই রয়েছেন। দলনেত্রী যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা চলব।’’

আনন্দ মণ্ডল

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৪:০০
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের হারের পরে তৃণমূলের বিধায়ক ও সাংসদদের অধিকাংশ ‘বিদ্রোহ’ করেছেন। তৃণমূলের একাংশ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভিন্ন শিবিরে গিয়েছেন। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঋতব্রত। তাঁরা আবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে বহিষ্কারের পক্ষে। এমন অবস্থায় পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সমর্থন জানাচ্ছেন এবং ২১ জুলাই শহিদ সমাবেশে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছেন।

জেলার তৃণমূল নেতারা কোন শিবিরের দিকে ঝুঁকছেন, সেই প্রশ্ন ওঠার পর প্রায় প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা দেখিয়েছেন। অখিল গিরি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছি। জেলার তৃণমূল কর্মী-সমর্থকেরা মমতার সঙ্গেই রয়েছেন। দলনেত্রী যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা চলব।’’ প্রায় একই সুর তৃণমূলের কাঁথি সংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা পীযুষ পণ্ডা ও তমলুকের প্রবীণ তৃণমূল নেতা তথা দলের প্রাক্তন রাজ্য সম্পাদক চিত্তরঞ্জন মাইতির। পীযুষ বলছেন,"মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকব। শীঘ্রই ২১ জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশে যাওয়ার প্রস্তুতি শুরু হবে।’’ তমলুকের তৃণমূল নেতা চিত্তরঞ্জন মাইতি বলেন,"মমতার নেতৃত্বেই তৃণমূল করব। ঋতব্রতর মতো কেউ তৃণমূলের নেতৃত্ব দেবেন, এটা মানা সম্ভব নয়।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mamata Banerjee TMC midnapore

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy