Advertisement
E-Paper

জুলাইয়ে লটারি কেটে ভাগ্য বদলাতে পারে কাদের? কোন কোন রাশির লটারি থেকে দূরে থাকাই ভাল হবে?

লটারি কাটার আগে এক বার ভাগ্য যাচাই করে দেখা বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে আপনাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। জুলাই মাসে কোন কোন রাশির লোকেদের লটারি জেতার সম্ভাবনা আছে দেখে নিন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৮:০০
lottery horoscope

ছবি: এআই সহায়তায় তৈরি।

লটারি কাটলেই যে লাভ হবে এমনটা নয়। তবে লটারি কাটা মানেই যে টাকা নষ্ট সেটা ভাবাও ঠিক নয়। অনেকেই লটারি কেটে বিপুল অর্থ লাভ করেন। তেমনই অনেকে আবার জমানো পুঁজি খোয়ান। তাই লটারি কাটার আগে এক বার ভাগ্য যাচাই করে দেখা বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে আপনাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। জুলাই মাসে কোন কোন রাশির লোকেদের লটারি জেতার সম্ভাবনা আছে দেখে নিন।

মেষ– মেষ রাশির এই মাসে লটারি প্রাপ্তিযোগ খুব একটা ভাল নয়। গোটা মাস জুড়ে লটারিপ্রাপ্তি ভাল দেখা যাচ্ছে। আর্থিক দিকটাও খুব একটা জোরালো দেখা যাচ্ছে না। যদি লটারির টিকিট কাটার ইচ্ছা থাকে, তা হলে খুব কম অঙ্কের টিকিট কাটতে পারেন, মাসের মধ্য ভাগে।

বৃষ– লটারির দিক থেকে বৃষ রাশির ব্যক্তিদের জন্য জুলাই মাসটা যে খুব ভাল তা নয়। এই মাসে যেমন আয় হবে, তেমনই ব্যয় লক্ষ্য করা যাচ্ছে। তবে একেবারেই যে লটারি প্রাপ্তির যোগ নেই তা নয়। মাসের প্রথম দিকে লটারির টিকিট কাটতে পারেন। খরচের দিকটা একটু বুঝে চলা উচিত।

মিথুন– জুলাইয়ে মিথুন রাশির ব্যক্তিদের অর্থের দিকে খুবই লাভবান হওয়ার যোগ রয়েছে। লটারি কাটার প্রবল ইচ্ছা থাকলে মাসের যে কোনও সময় কাটতে পারেন। পুরো মাস জুড়েই আর্থিক দিকটা খুবই ভাল থাকবে। তবে ওঠানামা মাঝেমধ্যে থাকতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে।

কর্কট– কর্কট রাশির ব্যক্তিদের লটারি প্রাপ্তিযোগ মধ্যম প্রকৃতির দেখা যাচ্ছে। তবে আবেগের বশে খুব বেশি অঙ্কের লটারির টিকিট না কাটাই বুদ্ধিমানের কাজ হবে। মাসের শেষ ভাগে লটারি কাটলে ভাল ফল পেতে পারেন।

সিংহ– জুলাইয়ে সিংহ রাশির ব্যক্তিদের লটারিপ্রাপ্তির যোগ খুব ভাল দেখা যাচ্ছে। মাসের যে কোনও সময় লটারি কাটতে পারেন। এ ছাড়া যে কোনও অঙ্কের লটারি কাটতে পারেন। এই মাসে আর্থিক যোগ খুবই ভাল দেখা যাছে।

কন্যা– কন্যা রাশির ব্যক্তিদের এই মাসে লটারির দিকটা বেশ শুভ দেখা যাচ্ছে। শুধু যে লটারি তা নয়, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও খুব ভাল রয়েছে। তবে বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না। কম অঙ্কের লটারি কাটতে পারেন।

তুলা- জুলাইয়ে তুলা রাশির ব্যক্তিদের আর্থিক যোগ ভাল দেখা যাচ্ছে। মাসের শুরু এবং শেষ খুবই ভাল থাকবে, তবে মধ্য ভাগে একেবারেই লটারির টিকিট কাটতে যাবেন না। ইচ্ছা থাকলে মোটা অঙ্কের লটারির টিকিট কাটতে পারেন।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই মাসে আর্থিক ভাগ্য মোটামুটি রয়েছে। মাসের প্রথমটা খুব একটা ভাল থাকবে না, কিন্তু তার পরের সময়টা বেশ ভালই দেখা যাচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে।

ধনু– জুলাইয়ে ধনু রাশির ব্যক্তিদের অর্থ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া ভুল প্রমাণিত হতে পারে। তাই লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলেও মাসের প্রথম দিকে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মাসের মধ্য ভাগ এবং শেষ ভাগ ভাল।

মকর- মকর রাশির জাতক-জাতিকাদের এই মাসে হঠাৎ করে অর্থের জোগান হতে পারে। কিন্তু টাকাপয়সা সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত গভীর ভাবে চিন্তা করে তবেই নিতে হবে। লটারিতে পুরস্কার পাওয়ার যোগ অল্প হলেও রয়েছে।

কুম্ভ– জুলাইয়ে কুম্ভ রাশির ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ বেশ ভালই দেখা যাচ্ছে। মাসের শুরু এবং মধ্য ভাগের থেকে শেষের দিকে অর্থপ্রাপ্তি বেশি রয়েছে। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

মীন– মীন জাতক-জাতিকাদের এই মাসে আর্থিক দিকে যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে। আর্থিক অগ্রগতি থাকলেও, খুব বেশি যে লাভবান হবেন তা নয়। কম সংখ্যার লটারির টিকিট কেটে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Ticket Lottery Prize Lottery Results Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy