Advertisement
E-Paper

কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেন, যে কোনও অবস্থায় সঙ্গীর পাশে থাকেন! ছয় জোড়া জন্মসংখ্যার ব্যক্তিরা হন রাজযোটক

জন্মসংখ্যার বিচারে আপনার সঙ্গে সঙ্গীর মিলমিশ কেমন হবে তার একটা ধারণা দেওয়া সম্ভব। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, নির্দিষ্ট কিছু জন্মসংখ্যার সঙ্গে কয়েকটি জন্মসংখ্যার ব্যক্তিদের জুড়ি হয় রাজযোটক।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৫:৫৭
Love Astrology

ছবি: এআই সহায়তায় তৈরি।

বিয়ে। ছোট্ট এই শব্দের ওজন নেহাতই কম নয়। এ কথা প্রায় সকলেই মানবেন। তাই হিন্দুশাস্ত্রে বিয়ের পূর্বে বিভিন্ন বিষয় যাচাই করে দেখা হয়। অনেকে তাতে বিশ্বাস রাখেন, তেমনই অনেকে বিষয়টিকে ভ্রান্ত বলে উড়িয়ে দেন। কিন্তু শাস্ত্রমতে, বিয়ের পূর্বে কোষ্ঠী নির্বাচন আবশ্যিক। এর ফলে বিবাহিত জীবন কেমন কাটতে পারে তার একটা ধারণা পাওয়া যায়। জন্মসংখ্যার বিচারেও আপনার সঙ্গে সঙ্গীর মিলমিশ কেমন হবে তার একটা ধারণা দেওয়া সম্ভব। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, নির্দিষ্ট কিছু জন্মসংখ্যার সঙ্গে কয়েকটি জন্মসংখ্যার ব্যক্তিদের জুড়ি হয় রাজযোটক। এঁদের সম্পর্কে ভালবাসার কোনও কমতি থাকে না। সুখে সংসার করতে পারেন। তালিকায় কোন কোন জন্মসংখ্যার জুড়ির কথা বলা হচ্ছে, দেখে নিন।

কোন জন্মসংখ্যার সঙ্গে কোন জন্মসংখ্যার বিবাহিত জীবন সুখের হয়?

১ এবং ৫: ১ জন্মসংখ্যার ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হন। এঁদের মধ্যে জন্মগত ভাবে নেতৃত্বদানের ক্ষমতা থাকে। অন্য দিকে ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা হন রোমাঞ্চপ্রেমী। ১ জাতক-জাতিকাদের জীবনের ছোট ছোট বিষয়গুলি নিয়ে মেতে ওঠার পাঠ দেন এঁরা। সম্পর্কে যে সমস্যা হয় না তা নয়, তবে এঁরা একে অপরকে খুব ভাল ভাবে বুঝতে পারেন।

২ এবং ৬: সংখ্যাতত্ত্ব মতে, ২ এবং ৬-এর জাতক-জাতিকাদের জোট খুব ভাল হয়। ২ জন্মসংখ্যার ব্যক্তিরা আবেগতাড়িত হন। অন্য দিকে ৬-এর জাতক-জাতিকাদের আবেগের প্রতি নিয়ন্ত্রণ হয় খুব ভাল। এঁরা একে অপরকে খুব ভাল ভাবে সামলাতে পারেন। উভয়ের চাওয়া-পাওয়ার প্রতি সম্মান রেখে চলেন। সমস্যা কখনও বড় আকার ধারণ করে না।

৩ এবং ৫: এই দুই জন্মসংখ্যার ব্যক্তিরাই স্বাধীনচেতা। নিজের ছন্দে জীবন কাটাতে ভালবাসেন। রোমাঞ্চের পিছু ছুটে চলেন সর্বদা। সেই কারণে এঁদের মধ্যে বোঝাপড়া খুব ভাল হয়। যত দিন যায়, সম্পর্কের বন্ধন তত দৃঢ় হয়। এই দুই জন্মসংখ্যার ব্যক্তিরা একে অপরকে খুব ভাল সামলাতে পারেন।

৪ এবং ৮: ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নিয়মানুবর্তিতার মধ্যে জীবন কাটাতে ভালবাসেন, অন্য দিকে ৮ জন্মসংখ্যার ব্যক্তিরা কর্মঠ হন। এঁদের জুড়ি খুব ভাল হয়। একে অপরকে সর্বদা যে কোনও কাজে সমর্থন করে চলেন। ঝগড়া-অশান্তি হলেও তা নিজেদের মধ্যে মিটিয়ে নেন।

৭ এবং ৯: ৭ এবং ৯ জন্মসংখ্যার ব্যক্তিদের একে অপরের সঙ্গে বোঝাপড়া খুব ভাল হয়। এঁরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। আবেগের দিক থেকে এই দুই জাতক-জাতিকাদের মিলমিশও হয় চোখে পড়ার মতো। কথায় কথায় ঝামেলা হয় না।

৬ এবং ৮: এই দুই জন্মসংখ্যার জাতক-জাতিকারা সম্পর্কে ভারসাম্য বজায় রেখে চলেন। একে অপরের ভাল দিকগুলিও যেমন উদ্‌যাপন করেন, তেমনই খারাপ দিকগুলির সঙ্গেও মানিয়ে নেন। অপরের মনে কষ্ট হবে এমন কোনও কাজ এঁরা করেন না। সম্পর্কের যে কোনও সিদ্ধান্ত এঁরা উভয়ের সম্মতিতেই নিয়ে থাকেন।

Astrology Numerology Astrological Prediction Birth Number Love Horoscope

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy