Advertisement
E-Paper

বাড়ির পাঁচ স্থানে মৃত ব্যক্তির ছবি রাখা নিষেধ! অন্যথায় ঘটে অমঙ্গল, অশুভ শক্তির প্রভাবে বিঘ্নিত হয় শান্তি

শাস্ত্র জানাচ্ছে, বাড়ির কোন অংশে পূর্বপুরুষের ছবি রাখা হচ্ছে তার উপর নির্ভর করে অনেক কিছু। নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে যেখানে পূর্বপুরুষদের ছবি রাখা উচিত নয়। এতে বাস্তুর অমঙ্গল হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৬:২৮
image of indian ancestor

ছবি: এআই সহায়তায় তৈরি।

প্রায় প্রতিটি বাড়িতেই পূর্বপুরুষদের ছবি দেখতে পাওয়া যায়। হিন্দু বাড়িতে বিশেষ দিনগুলিতে সেই ছবিতে ফুলের মালা পরিয়ে, ধূপ জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপনেরও চল রয়েছে। পৃথক বাড়িতে বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিদের ছবি রাখার চল দেখা যায়। এ ক্ষেত্রে কেউ বিশেষ কোনও নিয়ম মানেন না। কিন্তু শাস্ত্র জানাচ্ছে, বাড়ির কোন অংশে পূর্বপুরুষের ছবি রাখা হচ্ছে তার উপর নির্ভর করে অনেক কিছু। নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে যেখানে পূর্বপুরুষদের ছবি রাখা উচিত নয়। এতে বাস্তুর অমঙ্গল হয়। বাড়ির কোন জায়গাগুলি মৃত ব্যক্তির ছবি রাখার জন্য উপযুক্ত নয়, জেনে নিন।

  • শোয়ার ঘরে পূর্বপুরুষদের ছবি রাখা যাবে না। শোয়ার ঘর বিশ্রাম নেওয়ার জায়গা। সেখানে মৃত ব্যক্তির ছবি রাখা মানে বাস্তুর অকল্যাণ ঘটানো। শোয়ার ঘরে, বিশেষ করে বিছানার কাছের অংশে ভুলেও মৃত ব্যক্তিদের ছবি রাখবেন না।
  • রান্নাঘর মৃত ব্যক্তির ছবি রাখার জন্য উপযুক্ত নয়। সেই কারণে এই স্থানেও মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না। অন্যথায় অমঙ্গল ঘটবে।
  • বাড়ির উত্তর-পূর্ব দিকটিকে শুভ শক্তির আধার মনে করা হয়। সেই স্থানে পূর্বপুরুষদের ছবি রাখা এড়িয়ে চললেই ভাল হয়। না হলে বাড়িতে শুভ শক্তির প্রবাহে ব্যাঘাত ঘটে বলে মনে করা হয়।
  • বাড়ির মাঝবরাবর স্থানটিকে ব্রহ্মস্থান মনে করা হয়। সেই স্থানে কখনও মৃত ব্যক্তিদের ছবি রাখা উচিত নয়।
  • বাড়ির দক্ষিণ-পূর্ব কোণটিও পূর্বপুরুষদের ছবি রাখার জন্য অশুভ। তেমনটাই জানাচ্ছে বাস্তুশাস্ত্র। বাড়িতে শান্তি বজায় রাখতে এই কাজ এড়িয়ে চলতে হবে।
Vastu Tips Vastu Shastra Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy