Advertisement
E-Paper

বিপদে পড়লে কোন দেবতাকে স্মরণ করবেন? দ্রুত আরোগ্য লাভে সাহায্য করেন কোন দেবতা? শাস্ত্রমত জেনে নিন

হিন্দুশাস্ত্র জানাচ্ছে, ভিন্ন কাজের সঙ্গে সম্পর্ক রয়েছে পৃথক পৃথক দেব-দেবীর। সেই মতে কাজ শুরু করলে সুফল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৮:৪৮

ছবি: এআই সহায়তায় তৈরি।

যে কোনও শুভ কাজের শুরুতে হোক বা বিপদ থেকে রক্ষা পেতে, ঈশ্বরে বিশ্বাস রেখে চলা হিন্দুরা দেব-দেবীদের নাম স্মরণ না করে কোনও কাজ শুরু করেন না। প্রচলিত বিশ্বাসমতে, দেব-দেবীদের নাম জপে কাজ শুরু করলে সেই কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায়। বিপদ থেকেও রক্ষা মেলে। তবে আমাদের হিন্দুশাস্ত্র জানাচ্ছে, ভিন্ন কাজের সঙ্গে সম্পর্ক রয়েছে পৃথক পৃথক দেব-দেবীর। সেই মতে কাজ শুরু করলে সুফল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। কোন ক্ষেত্রে কাকে স্মরণ করা শাস্ত্রসম্মত, জেনে নিন।

কোন কাজ শুরুর আগে কোন দেব-দেবীর নাম স্মরণ করতে হবে?

  • বিপদে পড়লে সর্বদা বজরংবলীর নাম স্মরণ করতে হবে। হনুমানজি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার সঙ্গে সাহস বৃদ্ধিতেও সহায়তা করেন।
  • যে কোনও শুভ কাজ শুরুর পূর্বে গণেশের নাম স্মরণ করতে হবে। এর ফলে কাজটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করার সম্ভাবনা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
  • ধনসম্পত্তি বৃদ্ধির জন্য, অর্থাৎ কোনও ক্ষেত্র থেকে টাকা পাওয়ার পূর্বে লক্ষ্মীদেবীর নাম স্মরণ করা উচিত। মা লক্ষ্মী অর্থ আগমনের পথ প্রশস্ত করেন বলে মনে করা হয়।
  • অসুস্থতা কাটিয়ে উঠে আরোগ্যের লক্ষ্যে মহাদেবকে স্মরণ করুন। ভোলেবাবার কৃপায় আমরা সুস্থ ও সবল থাকি বলে জানাচ্ছে শাস্ত্র। এরই সঙ্গে মানসিক সমস্যা কাটিয়ে উঠে মন শান্ত করতেও সাহায্য করেন দেবাদিদেব।
Astro Tips Astrology Astrological Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy