Advertisement
E-Paper

জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে একসঙ্গে পড়ছে শনিজয়ন্তী এবং ফলহারিণী কালিপুজো! পাঁচ ‘অশুভ’ কাজ এই দিন করা নিষিদ্ধ

চলতি বছর ১৬ মে পড়ছে জ্যৈষ্ঠ অমাবস্যা। পবিত্র এই দিনে বিশেষ কিছু কাজ করলে যেমন সুফল প্রাপ্তি হয়, তেমনই কিছু কাজ রয়েছে যা এই দিন মোটেই করা উচিত নয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৮:০০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অতি গুরুত্বপূর্ণ একটি দিন। বিশেষ এই দিনে শনিদেবের জন্ম হয়েছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তেমনটাই মনে করা হয়। পবিত্র এই তিথিতে মা কালীকে ফলহারিণী রূপে পূজিতও করা হয়। তাই এই দিনটির শাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর ১৬ মে পড়ছে জ্যৈষ্ঠ অমাবস্যা। পবিত্র এই দিনে বিশেষ কিছু কাজ করলে যেমন সুফল প্রাপ্তি হয়, তেমনই কিছু কাজ রয়েছে যা এই দিন মোটেই করা উচিত নয়। অন্যথায় ঘটে অমঙ্গল। কোন কাজগুলি এই দিন করা অনুচিত, জেনে নিন।

জ্যৈষ্ঠ অমাবস্যায় কোন কাজগুলি করা যাবে না?

  • এই দিন ভুলেও কোনও প্রকার ক্ষৌরকর্ম করতে যাবেন না। বিশেষ এই দিনে চুল-দাড়ি কাটা এবং নখ কাটার মতো কাজগুলি করা অনুচিত।
  • এই দিন কোনও অবোলা জীবকে কষ্ট দেওয়া এবং বয়োজ্যষ্ঠদের অপমান করা যাবে না। অন্যথায় শনিদেব এবং মা কালীর রোষের মুখে পড়তে হবে। সকলের সঙ্গে এই দিন ভাল ব্যবহার করে চলতে হবে। বড়দের সম্মান করা আবশ্যিক।
  • অমাবস্যার দিনে তামসিক খাবার গ্রহণ করা উচিত নয়। এই দিন নিরামিষ খাবার খেতে হবে। নেশাজাতীয় দ্রব্য খাওয়া এড়িয়ে চলতে হবে।
  • প্রচলিত বিশ্বাস মতে, অমাবস্যা তিথিতে নেগেটিভ শক্তির প্রভাব বাড়ে। বিশেষ এই দিনে তাই কোনও নির্জন স্থানে যাওয়া যাবে না। বিশেষ করে রাত্রিবেলা মেয়েদের চুল খুলে বাইরে বেরোনো অনুচিত বলে মনে করা হয়।
  • অমাবস্যার দিনটি কোনও নতুন কাজ শুরুর জন্য শুভ নয় বলে মনে করা হয়। তাই এমন কিছু না করাই ভাল হবে বলে বিশ্বাস।
Folharini Kalipuja Amavasya Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy