জ্যোতিষশাস্ত্র বলে প্রতিটি রাশির সঙ্গে কোনও না কোনও গ্রহের সম্পর্ক রয়েছে। তেমনই সম্পর্ক রয়েছে কোনও না কোনও দেব-দেবীর। শাস্ত্রমতে, ভিন্ন রাশির জাতক-জাতিকারা নির্দিষ্ট দেবতার প্রিয় হন। সেটিও নির্ধারণ করে গ্রহ। কারণ, সৌরজগতের প্রতিটি গ্রহেরই নির্দিষ্ট অধিদেবতা রয়েছে। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, চার রাশির জাতক-জাতিকারা লক্ষ্মী-বিষ্ণুর অত্যন্ত প্রিয় হন। এঁদের সঙ্গে লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদ সব সময় থাকে। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।
আরও পড়ুন:
কোন চার রাশি লক্ষ্মী-বিষ্ণুর প্রিয় হয়?
বৃষ রাশি: শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হন বৃষ রাশির জাতক-জাতিকারা। শুক্রের সঙ্গে মা লক্ষ্মী সম্পর্কিত বলে মনে করা হয়। তাই এই রাসির জাতক-জাতিকারা লক্ষ্মী-বিষ্ণুর অত্যন্ত প্রিয় হন। যুগলের কৃপায় এঁদের কখনও অর্থাভাবের সম্মুখীন হতে হয় না। হঠাৎ করে টাকার প্রয়োজন পড়লেও তার জোগান ঠিক পেয়ে যান এই রাশির ব্যক্তিরা। বৃষ জাতক-জাতিকাদের ব্যক্তিত্বও হয় অত্যন্ত আকর্ষণীয়।
আরও পড়ুন:
কর্কট রাশি: কর্কট জাতক-জাতিকাদের নিয়ন্ত্রণ করে চাঁদ। শাস্ত্রমতে, চাঁদের সঙ্গে লক্ষ্মী-বিষ্ণুর সম্পর্ক রয়েছে। তাই এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গে লক্ষ্মী-বিষ্ণুর আশীর্বাদ সর্বদা থাকে। অল্প পরিশ্রম করেই এঁরা সফলতার মুখ দেখতে পান। বৈভবে জীবন কাটাতে পারেন। অর্থ লাভের জন্য এঁদের বিশেষ কাঠখড় পুড়াতে হয় না। পরিবারের তরফ থেকেও সুখ লাভ করেন।
সিংহ রাশি: শ্রীবিষ্ণু-লক্ষ্মীদেবীর কৃপায় সূর্য দ্বারা পরিচালিত সিংহ রাশির জাতক-জাতিকারা নিজেদের পরিচিতি গড়ে তুলতে পারেন। এঁদের নেতৃত্বদানের ক্ষমতা হয় প্রশংসনীয়। পেশাক্ষেত্রে প্রচুর নাম করতে পারেন সিংহ জাতক-জাতিকারা। সেই কারণে টাকার সমস্যাও এঁদের কাছে ঘেষতে পারে না। প্রেমের ক্ষেত্রেও এই রাশির ব্যক্তিরা মনোমতো সঙ্গীর দেখা পান।
আরও পড়ুন:
তুলা রাশি: শুক্র দ্বারা পরিচালিত তুলা জাতক-জাতিকারাও বিষ্ণু-লক্ষ্মীর আশীর্বাদের আলোয় আলোকিত। এর ফলে এঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অত্যন্ত উন্নত হয়। ব্যক্তিগত এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় না। তুলা জাতক-জাতিকারা সকলের মন জুগিয়ে চলতে পারেন। অর্থ সংক্রান্ত কষ্টতেও এঁদের বিশেষ ভুগতে হয় না।