হিন্দু ধর্মের বাকি দেবতাদের মতো শনিদেবেরও জন্মতিথি পালন করা হয়। শনিদেব ন্যায়কারক গ্রহ। পুরাণমতে, তিনি সূর্যদেবের পুত্র। যদিও শাস্ত্রে বলে সূর্যদেবের সঙ্গে শনিদেবের সম্পর্ক ভাল নয়। শাস্ত্রে শনিদেবকে অশুভ গ্রহ মনে করা হয়। এর কারণ শনির ফলের তীব্রতা। ভাল হোক বা খারাপ, শনিদেব যে কোনও ফলই ব্যাপক পরিমাণে দান করেন। শনির কৃপায় গরিব মানুষ যেমন রাতারাতি রাজার আসনে বসতে পারেন, তেমনই শনির অভিশাপে হঠাৎ করে সমস্ত কিছুই খোয়াও যায়। শাস্ত্রমতে, শনিজয়ন্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন নিষ্ঠাভরে তাঁর উপাসনার শুভ ফলপ্রাপ্তি সম্ভব। চলতি বছর বিশেষ সেই দিন কবে পড়ছে এবং শুভ ফল লাভের জন্য কী করতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
কবে পড়ছে শনিজয়ন্তী?
জ্যৈষ্ঠের অমাবস্যা তিথিতে শনিজয়ন্তী পালন করা হয়। এই বছর জ্যৈষ্ঠের ১ তারিখ, ইংরেজি ১৬ মে, শনিবার পালিত হবে শনিজয়ন্তী।
সময় শুরু: ১৬ মে ভোর ৫টা ১৩ মিনিট।
সময় শেষ: ১৭ মে মধ্যরাত ১টা ৩১ মিনিট।
আরও পড়ুন:
শনিদেবের কৃপা পেতে এই দিন কী করবেন?
১. এই দিন উপবাস রেখে শনিদেবের পুজো করতে পারলে খুব ভাল হয়। উপবাস না রাখতে পারলেও নিরামিষ আহার গ্রহণ করা যেতে পারে। সে ক্ষেত্রে ভাত বা চালের তৈরি কোনও জিনিস না খাওয়াই ভাল হবে।
২. বিশেষ এই দিনে কালো কুকুর এবং কাককে খাবার খাওয়াতে পারলে খুব ভাল হয়।
৩. শনিজয়ন্তীর দিন সন্ধ্যাবেলা যে কোনও শনিমন্দিরে গিয়ে শনিদেবের পায়ে সর্ষের তেল দান করুন। ভুলেও শনিদেবের মাথায় তেল দেবেন না। এর ফলে ভালর পরিবর্তে খারাপ ফলপ্রাপ্তি হতে পারে।
আরও পড়ুন:
৪. অশ্বত্থ গাছের গোড়ায় ধূপ এবং তিল বা সর্ষের তেলের প্রদীপ জ্বালুন।
৫. এই দিন গরিব-দুঃখীদের সাধ্যমতো কিছু দান করতে পারলে খুব ভাল হয়। সে ক্ষেত্রে কালো রঙের পোশাক, কালো তিল প্রভৃতি দান করা যেতে পারে।