Advertisement
E-Paper

কেউ অফিসে নাম করবেন, কারও মনে প্রেমের হাওয়া! মঙ্গল মেষে ঢুকেই ঘটাবে চমক, সোনালি সময় শুরু হবে তিন রাশির

চলতি মাসের ১১ তারিখ রাশি বদলাচ্ছে লাল গ্রহ। ধীর গতির গ্রহ হওয়ায় মঙ্গল এক-দেড় মাস অন্তর রাশি পরিবর্তন করে। সোমবার রাশি বদলে মেষে প্রবেশ করবে মঙ্গল।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৮:১৮
mars

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শাস্ত্রমতে, মঙ্গল অশুভ গ্রহ। মঙ্গলের প্রভাব যে সকল ব্যক্তির উপর থাকে, তাঁদের রাগ বেশি হতে দেখা যায়। তবে মঙ্গল যে সকলের জীবনে অমঙ্গলই ঘটায় এ ধারণা ভ্রান্ত। মঙ্গল মানুষের ভালও করে। মঙ্গলের কৃপা সঙ্গে থাকলে জীবনে নানা ক্ষেত্রে উন্নতি লাভ করা যায়। চলতি মাসের ১১ তারিখ রাশি বদলাচ্ছে লাল গ্রহ। ধীর গতির গ্রহ হওয়ায় মঙ্গল এক-দেড় মাস অন্তর রাশি পরিবর্তন করে। সোমবার রাশি বদলে মেষে প্রবেশ করবে মঙ্গল। এর ফলে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা তিন রাশির। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

মঙ্গলের রাশি পরিবর্তনে কারা লাভবান হবেন?

মিথুন: মিথুন জাতক-জাতিকাদের কর্মক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে কর্মক্ষেত্রে যে কোনও দায়িত্ব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারবেন, যা আপনাকে উন্নতির সিঁড়িতে কয়েক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। মিথুন জাতক-জাতিকাদের ধৈর্য বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের গভীরতায় সুপরিবর্তন দেখা যাবে। নতুন কিছু শেখার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে।

কর্কট: মঙ্গলের রাশি পরিবর্তন কর্কট জাতক-জাতিকাদের ধীরস্থির করে তুলবে। নতুন মানুষদের সঙ্গে পরিচিতি হবে, যা আপনার কোনও নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। কাজের প্রতি নিষ্ঠা বৃদ্ধি পাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তিও হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্কট জাতক-জাতিকাদের পরিবারের সঙ্গে বোঝাপড়া উন্নত হবে, যা আপনাকে শান্তি দেবে। জীবনের জটিলতাগুলি নিজেই সমাধান করে ফেলতে পারবেন।

তুলা: তুলা জাতক-জাতিকাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদের সঙ্গীর সঙ্গে ঝামেলার অবসান ঘটবে। সংসার জীবনে ভারসাম্য বজায় রাখতে সুবিধা হবে। তুলা জাতক-জাতিকাদের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা আগের থেকে ভাল হবে। এর ফলে কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবেন। ঊর্ধ্বতনদের সুনজরে পড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এর ফলে পেশাজীবনে এগিয়ে যেতে সুবিধা হবে।

Astrology Astrological Prediction Lucky Zodiac Signs Mars Transit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy