Advertisement
E-Paper

মে মাসের দ্বিতীয় সপ্তাহ জুড়ে লটারি কাটার নানা শুভ সময়! কোন রাশি কখন ফাটকায় লাভ করবে? কারা দূরে থাকবেন?

লটারি কাটার আগে এক বার প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা যাচাই করে নেওয়ার কথা বলেন জ্যোতিষীরা। তা হলে টাকা খোয়া যাওয়ার ভয় প্রায় থাকে না বললেই চলে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৩:০১
lottery

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

লটারি জেতা-হারা ভাগ্যের বিষয়। লটারির টিকিট অনেকেই কাটেন। কিন্তু জেতেন হাতেগোনা কয়েক জন। কারণ, লটারি কাটলেই অর্থপ্রাপ্তি হয় না। এ ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকা অত্যন্ত জরুরি। সেই কারণে লটারি কাটার আগে এক বার প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা যাচাই করে নেওয়ার কথা বলেন জ্যোতিষীরা। তা হলে টাকা খোয়া যাওয়ার ভয় প্রায় থাকে না বললেই চলে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ১০ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।

মেষ- মে মাসের দ্বিতীয় সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকারা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সপ্তাহের শুরুটা অর্থপ্রাপ্তির যোগ না থাকলেও, শেষে রয়েছে।

বৃষ– সপ্তাহের শুরুতে বৃষ রাশির জাতক-জাতিকারা লটারির দিকে আনন্দের খবর পেতে পারেন। বাকি সময় লটারি কেটে বিশেষ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মিথুন– অর্থপ্রাপ্তির থেকে খরচ বেশি দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে।

কর্কট– কর্কট রাশির ব্যক্তিদের ব্যয় বেশি দেখা যাচ্ছে। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।

সিংহ– মে মাসের দ্বিতীয় সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।

কন্যা- লটারির দিকে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভাল নয়। মন চাইলে সপ্তাহের শেষে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

তুলা– তুলা রাশির ব্যক্তিদের জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

বৃশ্চিক– মে মাসের দ্বিতীয় সপ্তাহে বৃশ্চিক রাশির ব্যক্তিদের অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। এঁরা চাইলেই লটারির টিকিট কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন।

ধনু– ধনু রাশির জাতকদের লটারির দিকে না এগোনোই খুব ভাল হবে।

মকর– মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্য ভাগে মকর রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।

কুম্ভ– কুম্ভ রাশির জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ রয়েছে। তাই শেষের এক বার চেষ্টা করে দেখা যেতে পারে।

মীন– মে মাসের দ্বিতীয় সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের লটারি না কাটাই ভাল হবে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Prize Lottery Horoscope Lottery Ticket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy