মাথা কখনও শান্ত থাকে না। এ কথা প্রায় সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ, আমরা চুপ থাকলেও আমাদের মাথায় বা মনে কিছু না কিছু চলতেই থাকে। তারা আমাদের নানা বিষয়ে বিভিন্ন তথ্য অনবরত সরবরাহ করে চলা কখনও থামায় না। বহু মানুষই রয়েছেন তাঁদের যে কোনও বিষয়ে সর্বদা কিছু না কিছু মনে হয়। এটিকে বলে ষষ্ঠেন্দ্রিয়। অনেকে ষষ্ঠেন্দ্রিয়ের কথায় পাত্তা দিলেও, বহু মানুষই তাকে গুরুত্ব দেন না। কিন্তু শাস্ত্র জানাচ্ছে, কিছু রাশির ষষ্ঠেন্দ্রিয়কে গুরুত্ব না দেওয়া তাঁদের জন্যই কাল হয়ে উঠতে পারে। এমনটা করলে তাঁরা নিজেরাই বিপদে পড়তে পারেন। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।
কর্কট: আবেগতাড়িত কর্কট জাতক-জাতিকারা মানুষের মন খুব ভাল পড়তে পারেন। কার মনে কী চলছে সেটা বোঝার ক্ষমতা এই রাশির জাতক-জাতিকাদের রয়েছে। কিন্তু সেটাকে গুরুত্ব না দিলেই মুশকিলে পড়েন কর্কট রাশির ব্যক্তিরা। শাস্ত্রমতে এঁদের সর্বদা নিজের ষষ্ঠেন্দ্রিয়ের কথা শুনে চলা উচিত। অবশ্যই সেটা যাচাই করে দেখতে হবে। কিন্তু সেটির বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করা ঠিক হবে না বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
কন্যা: যে কোনও বিষয় নিয়ে যৌক্তিক ভাবে ভাবতে পছন্দ করেন কন্যা জাতক-জাতিকারা। আবেগের স্রোতে ভাসেন না এঁরা। বরং বাস্তবকে সঙ্গে নিয়ে চলতেই বেশি পছন্দ করেন। কিছু ক্ষেত্রে এঁরা ষষ্ঠেন্দ্রিয়ের কথায় বিশেষ গুরুত্ব দেন না। শাস্ত্রমতে, তখনই তাঁরা মুশকিলে পড়েন। যুক্তির সঙ্গে তাল মিলিয়ে ষষ্ঠেন্দ্রিয়ের কথাতেও গুরুত্ব দিলে নিজেদের নানা সমস্যা থেকে বাঁচাতে পারবেন আপনারা।
বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকাদের বোকা বানানো সহজ নয়। এঁরা সর্বদা চোখকান খোলা রেখে চলেন। সেই কারণে কে মনে কোন উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা ধরে ফেলতে এঁদের বিশেষ সময় লাগে না। কিন্তু তাতে গুরুত্ব না দিলেই মুশকিলে পড়েন এঁরা। শাস্ত্র তাই বৃশ্চিক জাতক-জাতিকাদের সর্বদা ষষ্ঠেন্দ্রিয়ের সঙ্গে তাল মিলিয়ে চলার পরামর্শ দেয়।
আরও পড়ুন:
মীন: স্বপ্নের জগতে ডুবে থাকতে পছন্দ করেন মীন রাশির ব্যক্তিরা। এঁরা মাথা দিয়ে নয়, মন দিয়ে ভাবেন। ষষ্ঠেন্দ্রিয় এঁদের নানা কথা বলে। কিন্তু সে সবে এঁরা সর্বদা কান দেন না। কিন্তু পরে গিয়ে বোঝেন কান দেওয়া দরকার ছিল। কারণ ষষ্ঠেন্দ্রিয় মীন রাশিকে সর্বদা সঠিক পরামর্শই দেয়। কোন মানুষের মনে কী রয়েছে তা মীন জাতক-জাতিকারা খুব ভালই বুঝতে পারেন।