Advertisement
E-Paper

জ্যৈষ্ঠের অমাবস্যায় পূজিত হন দেবী ফলহারিণী, কবে পড়ছে সেই বিশেষ তিথি? পুজোর সময় শুরু ও শেষ কখন?

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী কালী নামে। এই ফলহারিণী অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদাকে দশমহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৮:০০
kali

—প্রতীকী ছবি।

ফলহারিণী শব্দের অর্থ ফল হরণকারী। অর্থাৎ, অশুভ ফল হরণ করেন যিনি। সমস্ত দেব-দেবীর আরাধনায় কিছু না কিছু শুভ ফল লাভ হয়। এরই সঙ্গে নাশ হয় অশুভ শক্তির। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী কালী নামে। এই ফলহারিণী অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদাকে দশমহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। হিন্দু বিশ্বাস মতে, এই তিথিতে দেবীর পুজো-আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফলপ্রাপ্ত হয়।

আগামী ১৬ মে, ১ জ্যৈষ্ঠ, শনিবার শ্রীশ্রী ফলহারিণী কালীপুজো।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

অমাবস্যা তিথি আরম্ভ-

বাংলা– ১ জ্যৈষ্ঠ, শনিবার।

ইংরেজি– ১৬ মে, শনিবার।

সময়– ভোর ৫টা ১৩ মিনিট।

শ্রীশ্রী ফলহারিণী কালীপুজো।

অমাবস্যা তিথি শেষ–

বাংলা– ১ জ্যৈষ্ঠ, শনিবার।

ইংরেজি– ১৬ মে, শনিবার।

সময়– মধ্যরাত ১টা ৩১ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

অমাবস্যা তিথি আরম্ভ-

বাংলা– ৩১ বৈশাখ, শুক্রবার।

ইংরেজি–১৫ মে, শুক্রবার।

সময়– ভোর ৪টে ১ মিনিট। (১ জ্যৈষ্ঠ, ১৬ মে শনিবার ভোর ৪টে ৫৯ সেকেন্ডে পর্যন্ত চতুর্দশী, তার পরে অমাবস্যা।)

অমাবস্যা তিথি শেষ–

বাংলা– ১ জ্যৈষ্ঠ, শনিবার।

ইংরেজি– ১৬ মে, শনিবার।

সময়– মধ্যরাত ১টা ৪৯ মিনিট ৪৬ সেকেন্ড।

শ্রীশ্রী ফলহারিণী কালীপুজো।

Folharini Kalipuja Kali Puja Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy