Advertisement
E-Paper

চলতি বছর সূর্য দ্বারা পরিচালিত, শেষ মাস অবধি রবির কিরণে ভাগ্য চমকাবে তিন রাশির ব্যক্তিদের! তালিকায় কারা?

চলতি বছর যে হেতু সূর্য দ্বারা পরিচালিত সেই কারণে রবির প্রভাবে নানা মানুষের জীবনে নানা পরিবর্তন দেখা যাবে। কেউ যেমন ভাল ফল পাবেন, তেমনই অনেকের জীবনে দেখা যাবে নানা সমস্যা।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৩:০৩
sun

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

২০২৬ সূর্যের বছর। অর্থাৎ, সূর্য চলতি বছরের প্রতিনিধিত্ব করছে। প্রতিটা বছরের সঙ্গে কোনও না কোনও গ্রহের নিবিড় সম্পর্ক থাকে। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, চলতি বছর নিয়ন্ত্রণ রয়েছে সূর্যের। সূর্য কোষ্ঠীতে ভাল অবস্থানে থাকলে জীবনে উন্নতি করা যায়। যে কোনও কাজ দায়িত্ব সহকারে করা যায়। ভাগ্য ঝলমল করে ওঠে। চলতি বছর যে হেতু সূর্য দ্বারা পরিচালিত সেই কারণে রবির প্রভাবে নানা মানুষের জীবনে নানা পরিবর্তন দেখা যাবে। কেউ যেমন ভাল ফল পাবেন, তেমনই অনেকের জীবনে দেখা যাবে নানা সমস্যা। চলতি বছরের শেষ মাস পর্যন্ত সূর্যের কৃপা লাভ করবেন তিন রাশির লোকজন। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

২০২৬-এ সূর্য কাদের সহায় থাকবে?

মেষ: যদিও মেষ জাতক-জাতিকাদের বর্তমানে শনির সাড়েসাতি চলছে, কিন্তু সূর্যের কৃপায় তাঁরা অনেকটা রেহাই পাবেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও বিফল হবেন। যে সকল মেষ রাশির ব্যক্তি এই বছর পেশাজীবন শুরু করবেন ভাবছেন, তাঁদের জন্য বছরটা অত্যন্ত সুখের হতে চলেছে। পেশাক্ষেত্রে দারুণ সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রেও কোনও সমস্যার আশঙ্কা নেই। উল্টে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিদ্যার্থীরাও খুব ভাল ফল পেতে পারেন।

বৃষ: যে কোনও কাজে ভাগ্যের সঙ্গ পাবেন বৃষ জাতক-জাতিকারা। সাহায্য করবে সূর্য। পেশাগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। সমাজে আপনাদের নামডাক বৃদ্ধি পাবে। এই বছর বৃষ জাতক-জাতিকারা চাইলে কর্মক্ষেত্র বদলানোর চেষ্টাও করে দেখতে পারেন। মনোমতো কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত কোনও চিন্তা কাছে ঘেঁষতে পারবে না। পারিবারিক সমস্যা থেকেও রেহাই মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

সিংহ: সিংহ সূর্যেরই রাশি। সূর্যের বছরে সিংহ জাতক-জাতিকাদের ভাগ্য ঝলমলানো স্বাভাবিক। নানা দিক থেকে ভাল ফলপ্রাপ্তি হবে এই রাশির ব্যক্তিদের। প্রচুর সুখ এবং সৌভাগ্য লাভের সুযোগ পাবেন সিংহ জাতক-জাতিকারা। সন্তানের দিক থেকেও সুখে থাকবেন বলে মনে করা হচ্ছে। সিংহ রাশির ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় খুব ভাল ফল করবেন। পেশাক্ষেত্রে মনোমতো সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আপনাকে পেশাজীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।

Astrological Prediction Astrology Sun Lucky Zodiac Signs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy