Advertisement
E-Paper

তুলসীপাতা ব্যতীত হিন্দু দেব-দেবীর পুজো অসম্পূর্ণ, তবে চার ঠাকুরের পুজোয় ব্যবহার নিষিদ্ধ এই পাতা! তালিকায় কারা?

তুলসীপাতা ছাড়া শ্রীবিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না। এ ছাড়া অন্যান্য হিন্দু দেবতাদের পুজোতেও ব্যবহার করা হয় তুলসীপাতা। কিন্তু বিশেষ কিছু ঠাকুরের পুজোয় তুলসীপাতা ব্যবহার করা অনুচিত।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৯:১১
tulsi

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

তুলসী একটি অত্যন্ত পবিত্র গাছ। হিন্দু ধর্মে এই গাছের মাহাত্ম্য বিশেষ। কথিত আছে, যে বাড়িতে তুলসীগাছ থাকে, সেই বাড়িতে সর্বদা নারায়ণের কৃপা বজায় থাকে। তুলসীপাতা ছাড়া শ্রীবিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না। এ ছাড়া অন্যান্য হিন্দু দেবতার পুজোতেও ব্যবহার করা হয় তুলসীপাতা। কিন্তু বিশেষ কিছু ঠাকুরের পুজোয় তুলসীপাতা ব্যবহার করা অনুচিত। অন্যথায় ঘটে অমঙ্গল। এ সকল দেব-দেবী তুলসীপাতা মোটেই পছন্দ করেন না। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

কাদের পুজোয় তুলসীপাতা ব্যবহার নিষিদ্ধ?

শিব: পুরাণমতে, তুলসী এবং শিবের সম্পর্ক ভাল নয়। সেই কারণে শিবশম্ভুর পুজোয় তুলসীপাতা ব্যবহার করা যাবে না।

গণেশ: পুরাণমতে, ধ্যানমগ্ন গণেশকে দেখে মুগ্ধ হন তুলসীদেবী। তাঁকে বিয়ে করতে চান তিনি। কিন্তু গণেশ সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তুলসী তাঁকে অভিশাপ দেন। সেই কারণে গণেশের পুজোয় তুলসীপাতা ব্যবহার করা অনুচিত।

লক্ষ্মী: শাস্ত্রমতে, তুলসীগাছে লক্ষ্মীর বাস। তা সত্ত্বেও দেবীর পুজোয় তুলসীপাতা ব্যবহার করা যায় না। তেমন নিদানই দেওয়া রয়েছে শাস্ত্রে।

দুর্গা: দেবী দুর্গার পুজোতেও তুলসীপাতা ব্যবহার করা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র।

Tulsi plant Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy