Advertisement
E-Paper

বদলে গেল ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজ়ের সময়, এক ঘণ্টা আগে শুরু হবে সব ম্যাচ

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ের সময় বদলে গেল। এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। সোমবার একটি প্রতিবেদন এমনই জানা গিয়েছে। ভারতীয় দর্শকদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২২:৩৮
cricket

ভারতের টি-টোয়েন্টি দলের দুই ক্রিকেটার অক্ষর এবং সঞ্জু। ছবি: পিটিআই।

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ের সময় বদলে গেল। এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। সোমবার একটি প্রতিবেদন এমনই জানা গিয়েছে। ভারতীয় দর্শকদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত। রাজি করানো গিয়েছে সম্প্রচারকারী দুই সংস্থাকেও।

আগের ঘোষণা অনুযায়ী, পাঁচটির মধ্যে চারটি টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় রাত ১১টা থেকে। নতুন সময় অনুযায়ী সেগুলি রাত ১০টা থেকে শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি ভারতীয় সময় রাত ৮টার বদলে সন্ধ্যা ৭টার সময় শুরু হবে।

ইংল্যান্ডে যে কোনও ম্যাচ শুরু হওয়ার সময় নির্ধারিত হয় ইংল্যান্ড বোর্ড, মাঠ, বিপক্ষ বোর্ড, ঘরোয়া এবং বিদেশি সম্প্রচারকারীদের সিদ্ধান্তের উপরে। এই বিষয়ে সকলকেই রাজি করানো গিয়েছে। সময় বদলালেও সর্বোচ্চ মানের সম্প্রচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গত বছর এই সিরিজ়ের টিকিট বিক্রি শুরু হয়েছিল। এক দিনের সিরিজ়ের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। টি-টোয়েন্টি সিরিজ়ের মাত্র কয়েকশো টিকিট পড়ে রয়েছে।

গরমকালে ইংল্যান্ডে সূর্যাস্ত হতে এমনিতেই রাত ৯টা বাজে। টি-টোয়েন্টি ম্যাচগুলি স্থানীয় সময় বিকেল ৫.৩০টায় শুরু হবে। ফলে প্রতিটি ম্যাচই দিনের আলোয় শেষ হয়ে যাওয়ার কথা।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিশ্নোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

India vs England T20 Series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy