ফুটবল বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদের সামনে সুইৎজ়ারল্যান্ডের। অনুশীলনের জন্য যে মাঠ তাদের দেওয়া হয়েছে তার পাশে সাপের বাসা রয়েছে। আগে থেকেই দলকে সতর্ক করে দেওয়া হয়েছে আমেরিকার স্থানীয় প্রশাসনের তরফে। একই সতর্কতা দেওয়া হয়েছে নরওয়ের উদ্দেশেও। ফলে এই দুই দেশের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
সুইৎজ়ারল্যান্ড দলের তরফে তাদের অনুশীলনের মাঠের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘সাপের থেকে সাবধান’। মাঠের মানচিত্রে দেখা যাচ্ছে, গোলকিপারদের এলাকা, জিমের তাঁবু এবং সাজঘরের এলাকা রয়েছে। তবে মাঠের পাশে লাল রং দিয়ে ঢাকা একটি এলাকা নজর কেড়েছে। সেটির নাম দেওয়া হয়েছে ‘সাপের এলাকা’।
সান দিয়েগোর হিস্ট্রি মিউজিয়ামের তরফে জানানো হয়েছে, ওই এলাকার চারটি প্রজাতির বিষধর র্যাটলস্নেক রয়েছে। সুইৎজ়ারল্যান্ডের অনুশীলনে কোনও সাপ দেখা গিয়েছে কি না তা অবশ্য জানা যায়নি।
আরও পড়ুন:
নরওয়েকেও একই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারা নর্থ ক্যারোলিনার গ্রিন্সবোরোতে অনুশীলন করছে। ফুটবলারদের বলা হয়েছে, সাপেরা রেগে যেতে পারে এমন কোনও কাজ না করতে। বলা হয়েছে, কোনও ভাবে অনুশীলনের মাঠে সাপ ঢুকে এলে খুব সাবধানে সেটি তুলে বাইরে ফেলতে। সাপকে বিরক্ত করার চেষ্টা করলে সেটি কামড়াতে পারে। আমেরিকার পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এলাকায় কপারহেড সাপ দেখতে পাওয়া খুবই স্বাভাবিক। গ্রিন্সবোরোতেও তা দেখা যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১৭:৪৯
শক্তিশালী দল নিয়েও বিশ্বকাপে হোঁচট খেতে পারে জার্মানি! ব্যক্তিনির্ভরতা কমিয়ে রক্ষণে নজর দিতে হবে চার বারের বিশ্বজয়ীদের -
প্রস্তুতি ম্যাচে খেললেন না মেসি! লিয়োকে ছাড়াই মোহনবাগানের প্রাক্তন কোচের দলকে হারালেন স্কালোনির ছেলেরা
-
বিশ্বকাপের আগেই উত্তপ্ত ফুটবল! পর্তুগাল-চিলির ফুটবলারদের হাতাহাতি, জোড়া লাল কার্ড, গোল পেলেন না রোনাল্ডো
-
সেই আমেরিকাতেই বিশ্বজয়ের লক্ষ্যে নামছে ব্রাজ়িল! বেবেতো, রোমারিয়োদের সোনালি সময় ফেরাবেন নেমার, ভিনিসিয়াসেরা?
-
দ্য লাস্ট ডান্স! শেষ বিশ্বকাপ মেসি-রোনাল্ডোর, লিয়োর লক্ষ্য জোড়া ট্রফি, ‘গোট’-বিতর্ক থামাতে নামবেন সিআর৭