Advertisement
E-Paper

ক্রিকেটে ফিরল হ্যান্ডশেক-বিতর্ক! পাকিস্তানের রিজ়ওয়ানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেটারদের অসম্মানের অভিযোগ লিটনের

গত বছর এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান তিন বার মুখোমুখি হলেও দু’দলের ক্রিকেটারেরা হাত মেলাননি। এ বার একই জিনিস দেখা গেল বাংলাদশ বনাম পাকিস্তান ম্যাচে। মহম্মদ রিজ়ওয়ানের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন লিটন দাস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৮:২৪
cricket

রিজ়ওয়ান-লিটনের তর্কের মুহূর্ত। — ফাইল চিত্র।

গত বছর এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান তিন বার মুখোমুখি হলেও দু’দলের ক্রিকেটারেরা হাত মেলাননি। এ বার একই জিনিস দেখা গেল বাংলাদশ বনাম পাকিস্তান ম্যাচে। তবে গোটা পাকিস্তান দল নয়, বাংলাদেশ অভিযোগ করেছে একজন ক্রিকেটার, মহম্মদ রিজ়ওয়ানের বিরুদ্ধে। এই অভিযোগ এনেছেন লিটন দাস।

বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন জানিয়েছেন, সিরিজ় হারের পর রিজ়ওয়ান বাংলাদেশের কোনও ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি। বাংলাদেশের ক্রিকেটারদের অসম্মান করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। লিটনের মতে, মাঠে ঘটা কোনও ঘটনার প্রভাব মাঠের বাইরে এ ভাবে টেনে আনা উচিত হয়নি। উল্লেখ্য, প্রথম টেস্টে লিটন স্লেজিং করেছিলেন রিজ়ওয়ানকে।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় দেওয়া সাক্ষাৎকারে লিটন বলেছেন, “একটা জিনিস খারাপ লেগেছে। মাঠের মধ্যে যা-ই হোক, ম্যাচ শেষ হলে সকলের হাত মেলানো উচিত। প্রথম টেস্টে হারের পর রিজ়ওয়ান আমাদের সঙ্গে হাত মেলায়নি। খুব খারাপ কাজ করেছে। যত বড়ই ক্রিকেটার হোক, এই কাজ করা উচিত হয়নি।”

লিটন আরও বলেন, “দ্বিতীয় টেস্টেও একই কাজ করেছে। আমার সঙ্গে সমস্যা থাকতেই পারে। কিন্তু বাকি দল ওর প্রতি কিছুই করেনি। পরের বার আমাদের সঙ্গে খেললে ওর কি কোনও প্রত্যাশা থাকবে? ও বাংলাদেশ দলকে সম্মান জানায়নি।”

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে। রাজনৈতিক উত্তাপ ছিল দু’দেশের। কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনও বৈরিতা আপাত ভাবে নেই। বরং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম তুলে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল পাকিস্তান।

লিটন বলেছেন, “প্রথম টেস্টে একটা ঘটনা ঘটেছিল। ও পাকিস্তানের আদর্শ। আমার সেই ঘটনা পছন্দ হয়নি। তখন থেকেই ওর প্রতি আমার মনে প্রশ্ন ছিল। সকলে জানে ও কী ভাবে সময় নষ্ট করতে পছন্দ করে। আমি উইকেটের পিছনে ছিলাম। গরম ছিল প্রচণ্ড। আমার সমস্যা হচ্ছিল। তখনই ঠিক করেছিলাম কিছু একটা করতে হবে।”

Litton Das Mohammad Rizwan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy