Advertisement
E-Paper

প্রস্তুতি ম্যাচে খেললেন না মেসি! লিয়োকে ছাড়াই মোহনবাগানের প্রাক্তন কোচের দলকে হারালেন স্কালোনির ছেলেরা

বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলল আর্জেন্টিনা। ২-০ গোলে জিতল তারা। এই ম্যাচে মাঠে নামলেন না লিয়োনেল মেসি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৪:১৬
football

খেলা শেষে আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি (বাঁ দিকে) ও হন্ডুরাসের কোচ হোসে মোলিনা। ছবি: এক্স।

প্রত্যাশা মতোই হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেন না লিয়োনেল মেসি। তাঁকে ছাড়াই জিতল আর্জেন্টিনা। ২-০ গোলে জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারল তারা। হন্ডুরাসের কোচ হোসে মোলিনা ভারতীয় ফুটবলে পরিচিত নাম। গত বছর এই মোলিনার নেতৃত্বেই আইএসএল লিগ-শিল্ড ও কাপ জিতেছিল সবুজ-মেরুন। তাঁর দলের বিরুদ্ধে সহজ জয় পেলেন লিয়োনেল স্কালোনির ছেলেরা।

হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট রয়েছে মেসির। বিশ্বকাপ শুরু হওয়ার আগে পুরো ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। ফলে আমেরিকায় পৌঁছেও দলের সঙ্গে অনুশীলন করছেন না তিনি। আলাদা করে প্রস্তুতি সারছেন। হন্ডুরাসের বিরুদ্ধে ম্যাচ খেলতে কাইল ফিল্ডে গিয়েছিল আর্জেন্টিনা। দলের সঙ্গেই গিয়েছিলেন মেসি। ম্যাচ শুরুর আগে গা ঘামাতেও দেখা যায় তাঁকে। সকলে ভেবেছিলেন, অল্প সময়ের জন্য হলেও হয়তো মেসি নামবেন। কিন্তু নামলেন না তিনি।

৩৭ মিনিটের মাথায় বক্সের মধ্যে নিকোলাস ট্যাগলিয়াফিকোকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ়। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন জিউলিয়ানো সিমিয়োনে। সেই দুই গোলেই ম্যাচের ফয়সালা হয়।

ম্যাচের পর দেখা যায় মোলিনাকে জড়িয়ে ধরেছেন স্কালোনি। দু’জনের মধ্যে কিছু কথাও হয়। স্পেনের ফুটবলেও পরিচিত মুখ মোলিনা। ফেডারেশনেও দায়িত্ব সামলেছেন। খেলোয়াড় জীবনে একই ক্লাবে সতীর্থ ছিলেন তাঁরা। সেই কারণেই খেলা শেষে শুভেচ্ছা বিনিময় করেন দুই দলের দুই কোচ।

খেলা শেষে লাউতারো বলেন, “কাতারে যে ট্রফি জিতেছি, এখানে সেটা রক্ষা করতে হবে। জানি কঠিন কাজ। কিন্তু আমরা নিজেদের সবটা দেব।” কোচ স্কালোনি জানিয়েছেন, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ফুটবলারদের তরতাজা রাখাটাও গুরুত্বপূর্ণ। সেটা মাথায় রয়েছে তাঁর। আর্জেন্টিনার কোচ বলেন, “মাঠে নামলে ওরা নিজেদের ১০০ শতাংশ দেয়। আমি সেটা জানি। তাই শরীরের ধকলও সামলাতে হবে। সেই কারণে, সকলকে দেখে নিতে হবে। কারও উপর অতিরিক্ত চাপ দেওয়া যাবে না।”

১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। তার আগে ৯ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে তাদের। সেই ম্যাচে মেসিকে দেখা যাবে কি না, সে দিকেই নজর সকলের। তিনি। আলাদা করে প্রস্তুতি সারছেন। হন্ডুরাসের বিরুদ্ল তারা। ্লেস ডি কেটেলিয়ারে, কে

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
Lionel Scaloni Lionel Messi Jose Molina Argentina Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy