Advertisement
E-Paper

মেসি, রোনাল্ডো, এমবাপের বিশ্বজয়ের লড়াই! বিশ্বকাপে তিন তারকার খেলা দেখতে হলে ঘড়িতে কখন অ্যালার্ম দেবেন?

মেসি, রোনাল্ডো, এমবাপের বিশ্বজয়ের লড়াই! বিশ্বকাপে তিন তারকার খেলা দেখতে হলে ঘড়িতে কখন অ্যালার্ম দেবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৫:০৫
football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। আরও এক বার বিশ্বজয়ের লক্ষ্যে নামবেন লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কিলিয়ান এমবাপে। এ বার আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় খেলা। কোনও নির্দিষ্ট সময়সূচি নেই। কোনও ম্যাচ মধ্যরাতে, তো কোনও ম্যাচ ভোরে। তাই প্রিয় তারকার খেলা দেখতে হলে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। ফলে জেনে নিতে হবে খেলার সূচি। ভারতীয় সময়ে কবে, কখন দেখা যাবে তিন তারকার খেলা। এক নজরে দেখে নিন, গ্রুপ পর্বে তিন তারকার খেলার সূচি।

মেসি (আর্জেন্টিনা)

‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। সেখানে মেসিদের সঙ্গে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া — ১৭ জুন, ভোর ৬.৩০ মিনিট

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া — ২২ জুন, রাত ১০.৩০ মিনিট

আর্জেন্টিনা বনাম জর্ডন — ২৮ জুন, সকাল ৭.৩০ মিনিট

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রোনাল্ডো (পর্তুগাল)

‘কে’ গ্রুপে রয়েছে পর্তুগাল। সেই গ্রুপে রোনাল্ডোদের সঙ্গে রয়েছে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। পর্তুগালও গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে।

পর্তুগাল বনাম কঙ্গো — ১৭ জুন, রাত ১০.৩০ মিনিট

পর্তুগাল বনাম উজবেকিস্তান — ২৩ জুন, রাত ১০.৩০ মিনিট

পর্তুগাল বনাম কলম্বিয়া — ২৮ জুন, ভোর ৫.০০

এমবাপে (ফ্রান্স)

ফ্রান্স রয়েছে ‘আই’ গ্রুপে। সেখানে বাকি তিন দল সেনেগাল, ইরাক ও নরওয়ে। গ্রুপ পর্বে এমবাপেদেরও তিনটি ম্যাচ খেলতে হবে।

ফ্রান্স বনাম সেনেগাল — ১৭ জুন, রাত ১২.৩০ মিনিট

ফ্রান্স বনাম ইরাক — ২৩ জুন, রান ২.৩০ মিনিট

ফ্রান্স বনাম নরওয়ে — ২৭ জুন, রাত ১২.৩০ মিনিট

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ
১ মিনিট আগে
Lionel Messi Cristiano Ronaldo Kylian Mbappe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy