Advertisement
E-Paper

বক্ষবিভাজিকা ক্যামেরাবন্দি করা হয়েছে ইচ্ছা করেই! রাম চরণের ছবি নিয়ে ক্ষোভ জাহ্নবীর, ফাঁস হল গোপন চ্যাট

নিজের একটি ফ্যানক্লাবের সঙ্গে জাহ্নবীর কথোপকথন ফাঁস হয়ে গিয়েছে। ক্যামেরার মাধ্যমে তাঁকে যে ভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, তা নিয়ে অসন্তোষ লক্ষ করা গিয়েছে সেই কথোপকথনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৪:৪৭
রাম চরণের ছবিতে জাহ্নবী শুধুই শরীর-কেন্দ্রিক?

রাম চরণের ছবিতে জাহ্নবী শুধুই শরীর-কেন্দ্রিক? ছবি: সংগৃহীত।

দক্ষিণী ছবি ‘পিদ্দী’তে রাম চরণের বিপরীতে জাহ্নবী কপূর। বড় মাপের ছবি। কিন্তু সেখানে নায়িকা নাকি কেবলই শরীর-কেন্দ্রিক! এমন নানা সমালোচনা হচ্ছে। গ্রামের মহিলার চরিত্র হলেও তাঁর পোশাক তেমন নয়। অতিরিক্ত শরীর প্রদর্শন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। সহমত স্বয়ং ছবির নায়িকাও? জাহ্নবীর ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়ে যাওয়ায় তেমনই প্রশ্ন উঠেছে।

নিজের একটি ফ্যানক্লাবের সঙ্গে জাহ্নবীর কথোপকথন ফাঁস হয়ে গিয়েছে। ক্যামেরার মাধ্যমে তাঁকে যে ভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, তা নিয়ে অসন্তোষ লক্ষ করা গিয়েছে সেই কথোপকথনে। জাহ্নবীর বক্তব্য, তাঁর দিকে এমন ভাবে ক্যামেরা তাক করা হয়েছে যে, পর্দায় তাঁর চরিত্রের থেকে তাঁর শরীর বেশি প্রাধান্য পেয়েছে। শুটিংয়ের সময়েও আপত্তি জানিয়েছিলেন জাহ্নবী। সেই কথোপকথনের স্ক্রিনশট এমনই দাবি করছে। শুটিং সেটে ‘পিদ্দী’র নায়ক রাম চরণ তাঁকে সমর্থন করেছিলেন বলেও জানান জাহ্নবী।

কথোপকথনের এক জায়গায় জাহ্নবী বলেছেন, “আমি বলে দিয়েছিলাম, স্তন ও কোমরের শট যেন আলাদা করে নেওয়া না হয়। রাম স্যরও আমার সমর্থন করেছিলেন এবং চিত্রগ্রাহককে কড়া ভাবে নিষেধ করেছিলেন। বিষয়টি নিয়ে তিনিও অসন্তুষ্ট হয়েছিলেন।” কিন্তু রাম চরণ কি সত্যিই এতে অসন্তুষ্ট? কারণ ‘গেম চেঞ্জার’ ছবিতে কিয়ারাকেও একই ভাবে ক্যামেরায় তুলে ধরা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে শ্রীদেবী-কন্যা বলেন, “রাম চরণ স্যর খুবই ভাল। কিন্তু দক্ষিণের ছবিতে এটাই হয়ে আসছে।”

এক জায়গায় জাহ্নবী আক্ষেপ করে জানিয়েছেন, তাঁর অজান্তেই বক্ষবিভাজিকার শট নেওয়া হয়েছে। তিনি বলেছেন, “ওরা বলবে, মুখের ‘ক্লোজ়আপ’ শট নেওয়া হচ্ছে। কিন্তু ওরা নেবে বক্ষবিভাজিকার শট। কিছু বিশ্বাস করা যায় না।” জাহ্নবী আগামী দিনে আর দক্ষিণের ছবিতে অভিনয় করবেন কি না, তা নিয়েও এ বার প্রশ্ন উঠেছে।

ছবির নির্মাতাদের পক্ষ থেকে এই দাবিও উঠেছে যে, এই কথোপকথনের স্ক্রিনশট নাকি জাহ্নবীর পক্ষ থেকেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে চলচ্চিত্রজগতে আলোচনা শুরু হয়েছে।

Janhvi Kapoor Ram Charan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy