সংসার তখনই সুখের হয়, যখন স্বামী-স্ত্রীর মধ্যে ভাল মিলমিশ থাকে। সেটা না থাকলে সংসারে সুখ থাকে না। তৃতীয় ব্যক্তি যতই অশান্তি বাঁধানোর চেষ্টা করুক, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকলে, সংসারে শান্তি বজায় থাকে। তা বলে কি ঝগড়া হবে না? সেটা অবশ্যই হবে। একসঙ্গে থাকতে গেলে মাঝেমধ্যে কথা কাটাকাটি হওয়া স্বাভাবিক। কিন্তু সেটা সমস্যার পর্যায়ে তখনই পৌঁছোয়, যখন তা রোজনামচায় পরিণত হয়। সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সে রকমই। প্রেমের সম্পর্কে ভালবাসা যেমন থাকবে, তেমনই থাকবে মনোমালিন্য। কিন্তু সঙ্গীর সঙ্গে যদি রোজ ঝামেলা হয়, তা হলে সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা লোপ পায়। এপ্রিলে প্রেমের ক্ষেত্রে কোন রাশি কেমন ফল পাবে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ রাশি: মেষের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় খুবই শুভ ফল লাভ হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
বৃষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির শত্রু গ্রহের সঙ্গে সহাবস্থান বৃষ জাতক-জাতিকাদের পূর্ণ দাম্পত্যসুখ প্রাপ্তি থেকে বঞ্চিত করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
মিথুন রাশি: এপ্রিলে মিথুন জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় সম্পর্কে কোনও সমস্যা দেখা যাবে না। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
কর্কট রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির সারা মাস শত্রু গ্রহের সঙ্গে সহাবস্থানের কারণে দাম্পত্যসুখের ক্ষেত্রে কর্কট জাতক-জাতিকাদের আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান রাহু এবং মঙ্গলের। দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতি মাসের প্রথমে বেশ কিছুটা সময় অস্তমিত অবস্থায় অবস্থান করলেও, বৃহস্পতির দৃষ্টির কারণে সিংহ রাশির ব্যক্তিরা এপ্রিল মাসে দাম্পত্যসুখে সুখী হবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল পাবেন।
কন্যা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে শনি এবং রবির অবস্থান। যদিও রবি মাসের অর্ধেক সময় কন্যা রাশিতেই অবস্থান করবে। তা সত্ত্বেও এই রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যজীবনে সুখ থাকবে না। প্রেম-প্রীতির ক্ষেত্রেও মাসটি শুভ নয়।
আরও পড়ুন:
তুলা রাশি: তুলা জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সমস্যা কম থাকলেও, পরবর্তী ভাগ তুলনামূলক সমস্যাবহুল। সেই সময় রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ নয়।
বৃশ্চিক রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে সমস্যা ক্রমশ কমবে। এপ্রিলের ১৯ তারিখের পর থেকে বৃশ্চিক জাতক-জাতিকারা দাম্পত্যক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ বলা যায় না।
ধনু রাশি: ধনুর দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান থাকায় শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও মাসটি শুভ।
আরও পড়ুন:
মকর রাশি: এপ্রিল মাস মকর জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ বলা যায়। প্রেম-প্রীতির ক্ষেত্রেও মাসটি শুভ নয়।
কুম্ভ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান কুম্ভ রাশিকে দাম্পত্যসুখ প্রাপ্তি থেকে বঞ্চিত করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসটি খুবই শুভ।
মীন রাশি: মীন জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক সুখপ্রাপ্তি থেকে বঞ্চিত করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসটি শুভ।