Advertisement
E-Paper

নতুন অর্থবর্ষের প্রথম মাসেই কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারে তিন রাশি! বাকিদের কি পদোন্নতি হবে? রাশি মিলিয়ে দেখে নিন

গ্রহদের অবস্থানের পরিবর্তনের ফলে এপ্রিলে সব রাশিরই নানা ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কোন রাশির ব্যক্তিরা কেমন ফল পেতে পারেন, দেখে নিন।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৫:২৮
career astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

গ্রহের অবস্থান অনুযায়ী প্রত্যেক মাসেই প্রায় সকল রাশির জীবনে কিছু না কিছু পরিবর্তন দেখা যায়। সেই কারণে মাসের প্রথমেই গ্রহদের অবস্থান দেখে নেওয়া জরুরি। এপ্রিল মাসের গ্রহের অবস্থান অনুযায়ী, মাসের প্রথম দিন মেষ রাশিতে অবস্থান করবে শুক্র। আগামী ১৯ এপ্রিল শুক্র রাশি পরিবর্তন করে পরবর্তী বৃষ রাশিতে গমন করবে। মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু। মাসের প্রথম দিন চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে এবং সারা মাসে ১২টি রাশিতে ভ্রমণ করবে। কুম্ভ রাশিতে একত্রে অবস্থান করবে রাহু, বুধ এবং মঙ্গল। মঙ্গল ২ এপ্রিল এবং বুধ ১১ এপ্রিল রাশি পরিবর্তন করে পরবর্তী মীন রাশিতে গমন করবে। বুধ মাসের শেষ দিন পুনরায় রাশি পরিবর্তন করে মেষ রাশিতে গমন করবে। মীন রাশিতে শনি এবং রবি অবস্থান করবে। রবি ১৪ এপ্রিল রাশি পরিবর্তন করে মেষ রাশিতে গমন করবে।

মেষ রাশি: কর্মক্ষেত্র অধিপতি সারা মাস শত্রু গ্রহের সঙ্গে সহাবস্থানের কারণে কর্মক্ষেত্রে আশানুরূপ সুফল এবং সফলতা দিতে ব্যর্থ হবে। সেই কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের এপ্রিল মাসে কর্মসংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি।

বৃষ রাশি: বৃষ রাশির কর্মক্ষেত্রে অবস্থান রাহু এবং মঙ্গলের। কর্মক্ষেত্র অধিপতি মাসের প্রথমে বেশ কিছুটা সময় অস্তমিত অবস্থায় থাকলেও, বৃহস্পতির দৃষ্টির কারণে বৃষ রাশি কর্মক্ষেত্রে শুভ ফল পাবে।

মিথুন রাশি: এপ্রিলে মিথুন জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে শনি এবং রবির অবস্থান। রবি মাসের অর্ধেক সময় মিথুন রাশির কর্মক্ষেত্রে অবস্থান করবে। মাসের প্রথম ভাগে কর্মক্ষেত্রে খুবই সমস্যা থাকলেও পরবর্তী ভাগ তুলনামূলক শুভ দেখা যাচ্ছে।

কর্কট রাশি: কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে সমস্যা কম থাকলেও, পরবর্তী ভাগে নানা সমস্যা দেখা দিতে পারে। সেই সময় কর্কট জাতক-জাতিকাদের সচেতন থাকা বাঞ্ছনীয়।

সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে সমস্যা ক্রমশ কমবে। ১৯ এপ্রিলের পর থেকে ভাল ফল পাবেন।

কন্যা রাশি: কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কন্যা রাশিকে কাজের বিষয়ে খুবই শুভ ফল দান করবে।

তুলা রাশি: তুলা জাতক-জাতিকারা এপ্রিলে কর্মক্ষেত্রে খুব ভাল ফল পাবেন।

বৃশ্চিক রাশি: এপ্রিলে বৃশ্চিক জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে কেতুর অবস্থান সুফল এবং সফলতা প্রাপ্তি থেকে বঞ্চিত করবে।

ধনু রাশি: ধনু জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক থাকায় সুফল প্রাপ্তি হবে না। বিভিন্ন বাধার সম্মুখীন হলেও হতে পারেন।

মকর রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক মকর রাশির জাতক-জাতিকাদের সফলতা দান করবে।

কুম্ভ রাশি: কর্মক্ষেত্র অধিপতির শত্রু গ্রহের সঙ্গে সহাবস্থান কুম্ভ রাশিকে কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তি থেকে বঞ্চিত করবে।

মীন রাশি: মীন জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক পূর্ণ সফলতা লাভে সাহায্য করবে।

Career Astrology Astrological Prediction Financial Year
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy