এপ্রিলের শুরুতেই রাশি পরিবর্তন করবে মঙ্গল। বর্তমানে সে কুম্ভ রাশিতে রয়েছে। মঙ্গল যে কোনও রাশিতে কমবেশি এক মাস থাকে। মঙ্গল এপ্রিলের ২ তারিখ কুম্ভ ছেড়ে মীনে প্রবেশ করবে। সেখানে বর্তমানে শনি অবস্থান করছে। মঙ্গল মীনে প্রবেশের পর শনির সঙ্গে বিরল এক সংযোগ সৃষ্টি করবে। জ্যোতিষশাস্ত্র মতে, শনি এবং মঙ্গল, উভয়ই অশুভ গ্রহ। তবে দুই অশুভ গ্রহের এই সংযোগ ভাল সময় নিয়ে আসছে কিছু রাশির জন্য। তালিকায় কারা রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
মঙ্গল মীনে প্রবেশের পর কাদের ভাল সময় শুরু হবে?
বৃষ: শনি-মঙ্গলের সংযোগ সৃষ্টি হওয়ার ফলে বৃষের জাতক-জাতিকারা পরিশ্রমের ফল পাবেন। এই সময় আপনাদের সফলতা প্রাপ্তির দারুণ যোগ দেখা যাচ্ছে। তবে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তা হলেই উন্নতির দরজা খুলে যেতে পারে। বৃষের জাতক-জাতিকারা আয়ের নতুন উৎসের সন্ধান পেতে পারেন। খরচ নিয়ন্ত্রণে রাখতে পারলে খুব ভাল সঞ্চয় হবে।
আরও পড়ুন:
মিথুন: মিথুনের জাতক-জাতিকাদের পেশাক্ষেত্রে সুপরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন। এর ফলে যে কোনও কাজ সহজেই করে ফেলতে পারবেন। ব্যবসায়ীরাও লাভবান হবেন বনে মনে করা হচ্ছে। নতুন পরিচিতি ঘটবে, যা মিথুন রাশির ব্যক্তিদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে নতুন কোনও দায়িত্ব আসতে পারে, যা আপনাকে পেশাক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে।
সিংহ: শনি-মঙ্গলের সংযোগের ফলে সিংহের জাতক-জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যে কোনও কাজ করার শক্তি ফিরে পাবেন। ক্লান্তি ঘিরে থাকবে না। সমাজে নামডাক বৃদ্ধি পাবে। আপনার কোনও কাজ সকলের প্রশংসা কুড়োবে। শত্রুরা সিংহের জাতক-জাতিকাদের ক্ষতি করার চেষ্টা করলেও বিফল হবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
তুলা: মঙ্গলের রাশি পরিবর্তন তুলার জাতক-জাতিকাদের জন্য উন্নতির নানা সুযোগ নিয়ে আসবে। যে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। জিত আপনারই হবে বলে মনে করা হচ্ছে। শত্রুরা চেয়েও ক্ষতি করতে পারবেন না। কর্মক্ষেত্রে যে সকল সহকর্মী আপনার খারাপ চান, তাঁদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এপ্রিলে তুলার জাতক-জাতিকাদের কর্মদক্ষতা ঊর্ধ্বতনের নজর কাড়বে।