Advertisement
E-Paper

ধার নেওয়ায় নৈব নৈব চ, ক্রেডিট কার্ড ব্যবহারও নিষিদ্ধ! পাঁচ জিনিস অক্ষয় তৃতীয়ায় না মানলে অর্থাগম হবে না

প্রচলিত বিশ্বাস অনুয়ায়ী, অক্ষয় তৃতীয়ায় কোনও কাজ করলে তার ফল অনেক দিন ধরে ভোগ করা যায়। বিশেষ এই দিনে অর্থ সংক্রান্ত কিছু বিষয় মেনে চলা জরুরি। অন্যথায় মনোমতো সমৃদ্ধি লাভ হয় না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৯:৩৫
money astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

২০ এপ্রিল ২০২৬, সোমবার অক্ষয় তৃতীয়া। দিও রবিবারই তিথি লেগে গিয়েছে বলে অনেকে সেই দিনটিতে অক্ষয় তৃতীয়া পালন করেছেন। তবে হিন্দু ধর্মে, তিথি যে দিন ভোর পায়, সেই দিনটি পালিত হয়। সেই অনুযায়ী সোমবারই অক্ষয় তৃতীয়া পড়ছে। অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন। এই দিনটি অনেকেই শুভ কাজ শুরুর জন্য বেছে নেন। ‘অক্ষয়’ শব্দের অর্থ হল যার ক্ষয় নেই। এই দিন কোনও শুভ বিষয়ের সূচনা করার অর্থ তার সুফল দীর্ঘমেয়াদী হবে এটা স্থির করা। প্রচলিত বিশ্বাস অনুয়ায়ী, অক্ষয় তৃতীয়ায় কোনও কাজ করলে তার ফল অনেক দিন ধরে ভোগ করা যায়। বিশেষ এই দিনে অর্থ সংক্রান্ত কিছু বিষয় মেনে চলা জরুরি। অন্যথায় মনোমতো সমৃদ্ধি লাভ হয় না। কী করতে হবে, জেনে নিন।

অক্ষয় তৃতীয়ায় টাকার টোটকা:

১. এই দিন কারও থেকে টাকা ধার নেওয়া যাবে না বা কাউকে কোনও রকম ধার দেওয়াও অনুচিত। অন্যথায় রুষ্ট হন লক্ষ্মীদেবী।

Advertisement

২. অক্ষয় তৃতীয়ার দিনটিকে সমৃদ্ধির দিন মনে করা হয়। এই দিন তাই বাজে খরচ করা উচিত নয়। বিনিয়োগ বা কোনও সম্পত্তি, গয়না কেনার জন্য খরচ করা হলে আলাদা ব্যাপার। সেটির অর্থ সম্পত্তি বৃদ্ধি করা। যা শাস্ত্রসম্মত। কিন্তু খুচখাচ খরচ এই দিন যতটা সম্ভব না করাই উচিত।

৩. অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে ক্রেডিট কার্ড ব্যবহার করাও অনুচিত। এর অর্থ ধার বৃদ্ধি পাওয়া। যা আমাদের অর্থভাগ্যের উপর কুপ্রভাব ফেলে।

৪. অতীতের কোনও ধার বা ঋণ থাকলে তা অক্ষয় তৃতীয়ার দিন শোধ করার চেষ্টা করুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই কাজ অক্ষয় তৃতীয়ায় করলে পরবর্তীকালে আর বিশেষ ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে না।

৫. বিশেষ এই তিথিতে গরীব-দুঃস্থদের মনোমতো জিনিস দান করুন। এর ফলে পূণ্য অর্জন করা যায়। যা আর্থিক ক্ষেত্রকে মজবুত করতে সাহায্য করে।

Money Astrology Akshaya Tritiya Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy