২০ এপ্রিল ২০২৬, সোমবার অক্ষয় তৃতীয়া। তবে অনেকেই চলতি বছরে রবিবারও অক্ষয় তৃতীয়া পালন করবেন। কারণ, সেই দিনই তিথি শুরু হয়ে যাচ্ছে। ‘অক্ষয়’ শব্দের অর্থ যার ক্ষয় নেই, অর্থাৎ চিরস্থায়ী। শাস্ত্রমতে, অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে কোনও বিশেষ কাজ করলে তার সুফল দীর্ঘ কাল ধরে ভোগ করা যায়। সেই ভাবনায় অনেকেই এই দিন সোনা-রুপো প্রভৃতি কিনে থাকেন। অনেকে নানা খাতে বিনিযোগ করেন। বহু মানুষ পবিত্র এই দিনটিকে ব্যবসা শুরু বা গৃহপ্রবেশের জন্য বেছে নেন। আমাদের ধর্মে যে কোনও কিছুই শুভ সময় দেখে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রুপো কেনারও শুভ সময় রয়েছে। সে সম্বন্ধে জেনে নিন।
আরও পড়ুন:
-
পয়লা বৈশাখের পর চলে এল অক্ষয় তৃতীয়া! তিথি কখন শুরু হচ্ছে? শেষ কখন? পঞ্জিকা মিলিয়ে দেখে নিন
-
অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে কেনা নিষেধ ছয় জিনিস, অন্যথায় ঘটে অমঙ্গল! অশুভ শক্তির প্রভাবে ছারখার হয় জীবন
-
গ্রহের অবস্থান অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা কি উচিত হবে? হলুদ ধাতু কিনলে সমস্যা বাড়তে পারে কোন রাশির?
অক্ষয় তৃতীয়ায় সোনা-রুপো কেনার শুভ সময়:
১৯ এপ্রিল, ২০২৬, রবিবার—
সময়: সকাল ১০টা ৪৯ মিনিট গতে দুপুর ১২টা ২১ মিনিট, দুপুর ১টা ৫৮ মিনিট গতে ৩টে ৫৫ মিনিট, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট গতে ১০টা ৫৮ মিনিট, মধ্যরাত ১টা ৪৩ মিনিট গতে ৩টে ৬ মিনিট।
২০ এপ্রিল, ২০২৬, সোমবার—
সময়: ভোর ৪টে ২৯ মিনিট গতে ৫টা ৫২ মিনিট।