২০ এপ্রিল ২০২৬, সোমবার অক্ষয় তৃতীয়া। বিশেষ এই দিনের হিন্দু শাস্ত্রে নানা গুরুত্ব রয়েছে। এটি একটি শুভ দিন। গৃবপ্রবেশ থেকে দোকান উদ্বোধন, যে কোনও শুভ কর্মের সূচনা এই দিন করা যেতে পারে। এর ফলে দারুণ ফলপ্রাপ্তি হয় বলে মনে করা হয়। বিশ্বাস, অক্ষয় তৃতীয়ার দিন কোনও কাজ শুরু করলে সুষ্ঠু ভাবে তা সম্পন্ন করা সম্ভব। বিশেষ এই দিনে অনেকে সোনা-রুপো কেনেন। নানা খাতে বিনিয়োগও করে থাকেন। এর ফলে মনোমতো মুনাফা পাওয়া যায় বলে মনে করা হয়। তবে বিশেষ কিছু জিনিস রয়েছে যা অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কেনা উচিত নয়। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। কোন জিনিসগুলি বিশেষ এই দিনে কেনা এড়িয়ে চলতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিসগুলি কেনা অনুচিত?
লোহার জিনিস: শাস্ত্রমতে, লোহার সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে লোহার তৈরি কোনও জিনিস তাই কেনা যাবে না। এতে সংসারে নেতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে বলে মনে করা হয়। তাই এই বিশেষ দিনে লোহার তৈরি বস্তু কেনা এড়িয়ে চলতে হবে।
কালো রঙের জিনিস: হিন্দু ধর্মে কালোর সঙ্গে নেগেটিভ শক্তির সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন কালো রঙের কোনও জিনিস কেনাও উচিত নয়। এর ফলে আর্থিক ক্ষেত্র এবং শরীরের উপর কুপ্রভাব পড়তে পারে বলে মনে করা হয়।
আরও পড়ুন:
প্লাস্টিকের জিনিস: অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে প্লাস্টিকের তৈরি কোনও জিনিস, যেমন- গামলা, বালতি, চেয়ার, বাসন প্রভৃতি কেনা অনুচিত। এটি বাড়ির সমৃদ্ধির উপর কুপ্রভাব ফেলে বলে মনে করা হয়, যার ফলে অর্থভাগ্য দুর্বল হয়ে যায়।
ধারালো জিনিস: ছুরি, কাঁচি, ব্লেড জাতীয় কোনও ধারালো বস্তু অক্ষয় তৃতীয়ার দিন কেনা উচিত নয়। এর ফলে পরিবারে ঝগড়া-অশান্তির পরিমাণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস।
আরও পড়ুন:
কাঁটাযুক্ত গাছ: অনেকেই বাড়িতে শখ করে কাঁটাগাছ রাখেন। তবে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কাঁটাযুক্ত গাছ কিনে আনা যাবে না। এর ফলে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হয়।
অ্যালুমিনিয়াম বা স্টিলের বাসন: অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে বাড়িতে অ্যালুমিনিয়াম বা স্টিলের বাসনও কিনে আনা যাবে না। যদিও এই দুই ধাতুর তৈরি বাসনপত্র মানুষ হামেশাই ব্যবহার করে থাকেন। তবে বিশেষ এই দিনে এগুলি না কেনাই ভাল। পরিবর্তে পিতল, কাঁসা, মাটি প্রভৃতির তৈরি বাসন কেনা যেতে পারে।