Advertisement
E-Paper

পয়লা বৈশাখের হুল্লোড়ে পকেট ফাঁকা হয়ে গিয়েছে? লটারি কেটে হাতে টাকা আসতে পারে চার রাশির! তালিকায় কারা?

লটারি কাটলে যখন-তখন অর্থভাগ্য বদলে ফেলা সম্ভব। তবে সে পরিবর্তন ভাল হবে না খারাপ, তা পুরোটাই নির্ভর করে আপনার প্রাপ্তিভাগ্যের উপর।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৭:৫৭
lottery winning

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মাসের ১৫ তারিখ চলে গেলেই কমবেশি সকলের টাকাপয়সার টানাটানি শুরু হয়ে যায়। তার উপর সেই মাসে যদি কোনও বিশেষ পার্বণ থেকে থাকে, তা হলে অর্থাভাবে ভোগার আশঙ্কা আরও বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে অনেকেই ভাবেন যে পরের মাসে বেতন ঢোকা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া টাকা পাওয়ার আর কোনও উপায় নেই। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। লটারি কাটলে যখন-তখন অর্থভাগ্য বদলে ফেলা সম্ভব। তবে সে পরিবর্তন ভাল হবে না খারাপ, তা পুরোটাই নির্ভর করে আপনার প্রাপ্তিভাগ্যের উপর। সেই কারণে লটারি কাটার পূর্বে প্রাপ্তিযোগ রয়েছে কি না তা জেনে নেওয়া জরুরি। এপ্রিল মাসের ১৯ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে, জেনে নিন।

মেষ– সপ্তাহের মধ্য ভাগটা মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

বৃষ– এপ্রিলের চতুর্থ সপ্তাহে বৃষ রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্য খুব একটা খারাপ নয়। এঁরা চাইলেই লটারির টিকিট কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন।

Advertisement

মিথুন– আগত সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের লটারির দিকে না এগোনোই খুব ভাল হবে।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।

সিংহ– এপ্রিলের চতুর্থ সপ্তাহের শেষের দিকটা সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ শুভ রয়েছে, তাই শেষে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের আগত সপ্তাহে খুব বেশি লটারিতে ঝোঁক না দেখানোই ভাল হবে। তবে মধ্য ভাগে চেষ্টা করে দেখতে পারেন।

তুলা– লটারির দিকে তুলা রাশির জাতক-জাতিকাদের খুব ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সপ্তাহের শেষে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

বৃশ্চিক– এপ্রিলের চতুর্থ সপ্তাহের শুরুতে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা খুব বেশি অঙ্কের না হলেও, কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

ধনু– ধনু রাশির জাতকদের আগত সপ্তাহে অর্থপ্রাপ্তির থেকে খরচের আশঙ্কা বেশি। তাই বিনিয়োগের যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে।

মকর– আগত সপ্তাহে মকর রাশির আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। কম অঙ্কের লটারি কেটে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

মীন– মীন রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Prize Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy