Advertisement
E-Paper

রাইটস লিমিটেড-এ ইঞ্জিনিয়ার নিয়োগ, কোন বিভাগে করতে হবে কাজ? বেতনই বা কত?

স্থাপত্য নির্মাণ, জল সরবরাহ ব্যবস্থা কিংবা নিকাশি নালার পরিকাঠামো তৈরি সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা রাইটস লিমিটেড-এ চাকরি পেতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১১:২০
রাইটস লিমিটেড।

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। সংশ্লিষ্ট সংস্থায় ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার পদে কর্মী প্রয়োজন। সংস্থার গুজরাতের দফতরে নিযুক্তদের কাজ চলবে। শূন্যপদ দু’টি।

রাইটস লিমিটেড সংস্থায় ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। নিযুক্তদের সিভিল বিভাগের অধীনে কাজ করতে হবে। তাই স্থাপত্য নির্মাণ, জল সরবরাহ ব্যবস্থা কিংবা নিকাশি নালার পরিকাঠামো তৈরি সংক্রান্ত কাজে অন্তত পাঁচ থেকে দশ বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে প্রার্থীদের পূর্ব-অভিজ্ঞতা হিসাবে গবেষণামূলক কাজ, ইন্টার্নশিপ, শিক্ষকতাকে গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থার অধীনে কাজের অভিজ্ঞতা এ ক্ষেত্রে বৈধ হিসাবে চিহ্নিত করা হবে।

উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। বেতন হিসাবে ৩০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা ধার্য করা হয়েছে।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য ২১ জুন পর্যন্ত পোর্টাল চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। লিখিত পরীক্ষা দিল্লি, গুরুগ্রাম, মুম্বই এবং অহমদাবাদের কেন্দ্রে হতে চলেছে।

RITES Limited Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy