Advertisement
E-Paper

নতুন বছরের শুরুতেই ভোরের স্বপ্নে ভগবানের দেখা পাচ্ছেন? এই স্বপ্ন কি আগত সুদিনের ইঙ্গিত বয়ে আনছে?

স্বপ্নে অনেকে ভগবান বা ভগবান সম্পর্কিত জিনিসেরও দেখাও পান। নতুন বাংলা বছরের শুরুতেই যদি স্বপ্নে ভগবান আসে তা হলে মনে নানা রকম ভাবনা আসে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১২:২৮
dreaming

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বঙ্গাব্দ ১৪৩৩ শুরু হয়ে গিয়েছে। নতুন বছর ঘিরে সকলের মনে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন আশা-আকাঙ্ক্ষা। প্রচলিত বিশ্বাস মতে, আমাদের মনে যখন কোনও বিষয় সব সময় ঘুরে বেড়ায়, তখন আমরা ঘুমের মধ্যেও সেই জিনিস নিয়ে স্বপ্ন দেখি। এ কথা ভুল নয়। বিজ্ঞানও জানাচ্ছে এমনটা হুবহু না হলেও, খানিক হয়। স্বপ্নে যে সেই জিনিসটারই দেখা পাব তা না হলেও, উক্ত বিষয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন বস্তুর দেখা আমরা পাই। স্বপ্নে অনেকে ভগবান বা ভগবান সম্পর্কিত জিনিসেরও দেখা পান। নতুন বাংলা বছরের শুরুতেই যদি স্বপ্নে ভগবান আসেন তা হলে মনে নানা রকম ভাবনা আসে। বিশেষ করে সেই স্বপ্ন যদি ভোরের দিকে আসে। এর নেপথ্যে কী কারণ থাকতে পারে, জেনে নিন।

ভগবানের স্বপ্ন: ভোরের স্বপ্নে ভগবানের দেখা পাওয়া শুভ বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। বিশেষ করে, এই স্বপ্ন যদি যদি নতুন বছরের শুরুতে দেখা যায়, তা হলে খুবই ভাল বলে মনে করা হয়। এই স্বপ্ন আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ বহন করে আনে। এরই সঙ্গে নতুন সুযোগেরও ইঙ্গিত দেয়। বছরের শুরুতেই এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বছরটা আপনার খুব ভাল কাটতে চলেছে। এই বছর আপনার জন্য সফলতার নানা সুযোগ নিয়ে এসেছে।

ভগবানের গয়না: হিন্দু ধর্মে দেবতাদের নানা রকমের গয়না পরিয়ে সাজানোর চল রয়েছে। সে সকল গয়নার দেখা যদি স্বপ্নে পাওয়া যায়, তা হলেও শুভ লক্ষণ বলে মনে করা হয়। জীবনে অর্থাগমের শুভ ইঙ্গিত নিয়ে আসে এই স্বপ্ন। যাঁরা আর্থিক পরিস্থিতি বদলের মধ্যে দিয়ে যান, তাঁরাই সাধারণত এই স্বপ্ন দেখেন।

Advertisement

মন্দিরের গাছ: বহু মন্দিরেই আমরা নানা গাছের দেখা পাই। স্বপ্নেও যদি সেই গাছ উঁকি মারে, তা হলে বুঝতে হবে কোনও সুপরিবর্তন আসন্ন। এটি চাকরি বা ব্যবসায় উন্নতির ইঙ্গিত বহন করে আনে। তবে সেই পরিবর্তন হুট করে হবে না। সারা বছর জুড়ে পরিবর্তনের রেশ পাবেন, যা আগত দিনে আপনাকে উন্নতির ধাপ বেয়ে এগিয়ে যেতে সাহায্য করবে।

ঘণ্টা: স্বপ্নে মন্দিরের ঘণ্টা দেখাও শুভ লক্ষণ বলে জানাচ্ছে শাস্ত্র। এর অর্থ বিগত সকল মায়ার বাঁধন ছিন্ন করে আপনি এ বার এগিয়ে যেতে পারবেন। নতুন বছরে পুরনো কষ্ট আর বয়ে বেড়াতে হবে না। জীবন সুখ-শান্তিতে ভরে উঠবে। প্রশান্তি লাভের ইঙ্গিত বহন করে আনে এই স্বপ্ন।

Dream Astrology Bengali New Year Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy