নতুন বছর মানেই নতুন স্বপ্ন। নববর্ষ সঙ্গে আনে নতুন আনন্দের ছোঁয়া। নতুন বছর শুভ ভাবে কাটুক এই আশা প্রায় সকলের মনেই থাকে। নতুন বছরে কর্মজীবন, দাম্পত্যজীবন, লেখাপড়া, সন্তান বিবিধ বিষয় ঘিরে একটা কৌতূহল কাজ করে। অবিবাহিতদের কেউ কেউ ভাবেন এই বছর মনের মানুষের সঙ্গে বিয়ে হতে পারে কি না। এই প্রশ্নের উত্তর দিতে পারে জ্যোতিষশাস্ত্র। রাশি মিলিয়ে দেখে নিন, এই বছর আপনার বিয়ের যোগ রয়েছে কি না।
আরও পড়ুন:
১৪৩৩-এ কোন কোন রাশির বিয়ের যোগ রয়েছে?
মিথুন– ১৪৩৩-এ মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রবল ভাবে বিয়ের যোগ দেখা যাচ্ছে। শুধু যে বিয়ের যোগ তা নয়, প্রেমের যোগও প্রবল রয়েছে। জীবনে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। এ ছাড়া পুরনো সম্পর্কে মাধুর্য ফিরে আসতে পারে।
তুলা– তুলা রাশির ক্ষেত্রে বছরের মাঝামাঝি সময় বিয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে সুখ ফিরবে এবং অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
ধনু– নতুন বাংলা বছরের শুরুতে ধনু জাতক-জাতিকারা বিয়ের আশা রাখবেন না। তবে বছরের মধ্য ভাগে প্রবল সম্ভাবনা রয়েছে। প্রেম নিয়েও এই বছর ভাবতে পারেন। আর যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদের বিয়ে হয়ে যেতে পারে।
মকর– মকর রাশির ক্ষেত্রে বিয়ের যোগ দেখা যাচ্ছে। বিবাহিতদের বিবাহিত জীবনে সুখকর মুহূর্ত আসবে। দাম্পত্যকলহ অনেকাংশে কমে যাবে। প্রেমের সম্পর্কে চার হাত এক হয়ে যাওয়ার সুযোগ আসতে পারে।