১৫ এপ্রিল ২০২৬, বুধবার থেকে শুরু হচ্ছে বাংলা নতুন বছর ১৪৩৩। বিশেষ এই দিনটি যে কোনও বাঙালি হিন্দুর কাছে অতি গুরুত্বপূর্ণ। বাংলা বছরের প্রথম দিন মানেই নতুন জামাকাপড় পরে কাছের মানুষদের সঙ্গে মজা করে দিনটি কাটানো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বছরের প্রথম দিনটি যদি ভাল করে কাটানো যায় তা হলে গোটা বছরটাই খুব সুন্দর কাটে। বিশেষ এই দিনে অতি সহজলভ্য কিছু জিনিস দিয়ে সহজ এক উপায় যদি পালন করা যায় তা হলে নানা দিক থেকে উপকার পাওয়া যায়। উপায়টি কী, জেনে নিন।
আরও পড়ুন:
-
পয়লা বৈশাখের দিন বিশেষ এক জিনিস কিনে স্থাপন করলে অর্থাভাব কাটে! এই দিন আর কোন জিনিসগুলি কেনা শুভ?
-
চলে এল বাংলা নববর্ষ! পয়লা বৈশাখে লক্ষ্মী-গণেশের পুজো করার তিথি কখন? কোন সময়ে কেনা উচিত সোনা-রুপো?
-
নববর্ষ ‘শুভ’ হবে না, প্রতি পদে নানা বাধার সম্মুখীন হতে হবে চার রাশির ব্যক্তিদের! দুর্ভাগাদের তালিকায় কারা?
উপায়:
পয়লা বৈশাখের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নতুন জামা পরে নিন। তার পর একটি পানপাতা, ১১টি আতপচাল এবং একটি সুপুরি নিন। পানপাতাটির অমসৃণ দিকে সুপুরি এবং আতপ চালগুলি রেখে লাল সুতো দিয়ে বাঁধুন। এর পর সেটি লক্ষ্মী-গণেশের সামনে রেখে নিত্যপুজো করে নিন। সন্ধ্যাবেলা শুদ্ধ বসনে লক্ষ্মী-গণেশের সামনে প্রদীপ জ্বালুন এবং শঙ্খ বাজান। তার পর পানপাতা-সহ জিনিসগুলি তুলে পয়সা রাখার জায়গায় রেখে দিন। এর ফলে সারা বছর অর্থাভাব আপনার কাছে ঘেঁষতে পারবে না। সংসার সুখ-সমৃদ্ধিতে ভরে থাকবে।