Advertisement
E-Paper

চলে এল বাংলা নববর্ষ! পয়লা বৈশাখে লক্ষ্মী-গণেশের পুজো করার তিথি কখন? কোন সময়ে কেনা উচিত সোনা-রুপো?

যে কোনও হিন্দু বাঙালির কাছে পয়লা বৈশাখের আলাদা গুরুত্ব রয়েছে। যে কোনও শুভ কাজ করার জন্য এই দিনটিকে শুভ মনে করা হয়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৭:৩৩

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

চান্দ্রসৌর পঞ্জিকা অনুসারে আগামী ১৫ এপ্রিল বুধবার বাংলার নববর্ষ ১৪৩৩। বাংলা নববর্ষের ইতিহাস, বা কবে থেকে বাংলা বর্ষের হিসাব শুরু এই বিষয়ে বিভিন্ন মত থাকলেও, কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা বর্ষের মত বিশেষ গ্রহণযোগ্য। মোগল সম্রাট আকবরের শাসনকালে তৎকালীন চন্দ্র নির্ভরশীল হিজরি সনের কৃষিকাজের সঙ্গে, অর্থাৎ ফসল উৎপাদনের সঙ্গে বিশেষ মিল না থাকায় সম্রাট আকবর পুনরায় পঞ্জিকা সংস্কারের নির্দেশ দেন। কৃষিকাজের সঙ্গে সামঞ্জস্য রেখে পঞ্জিকা নির্মাণ হয়। পরবর্তী কালে তা বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে প্রচলিত হয়।

আগামী ১ বৈশাখ, বাংলা বছর ১৪৩৩-এর প্রথম দিনে পুজো এবং কেনাকাটা করার শুভ সময়-

১ বৈশাখ, ১৫ এপ্রিল, বুধবার, ১৪৩৩।

Advertisement

তিথি ত্রয়োদশী- রাত ১০টা ৩২ মিনিট পর্যন্ত।

অমৃতযোগ- সকাল ৭টা ১ মিনিটে মধ্যে। পুনরায়, ৯টা ৩২ মিনিট গতে ১১টা ১২ মিনিটের মধ্যে, পুনরায় ৩টে ২৩ মিনিট গতে ৫টা ৩ মিনিটের মধ্যে। সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট গতে ৮টা ৫৬ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ৩১ মিনিট গতে উদয়াবধি।

মাহেন্দ্রযোগ- দুপুর ১টা ৪২ মিনিট গতে ৩টে ২৩ মিনিটের মধ্যে। রাত ৮টা ৫৬ মিনিট গতে ১০টা ২৮ মিনিটের মধ্যে।

আগামী ১ বৈশাখ শ্রীশ্রী গণেশ পুজো। নববর্ষারম্ভে হালখাতা মহরতাদি ও ধ্বজারোপণম।

Poila Boisakh Bengali New Year Auspicious moment Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy