Advertisement
E-Paper

নীলব্রত পালনে সন্তানের জীবনে সুখ আসে, ১৩ না ১৪ এপ্রিল, নীলষষ্ঠী কবে পড়ছে? তিথি শুরু এবং শেষ কখন?

নীলপুজো নিয়ে নানা লোককথার প্রচলন রয়েছে। তবে এই ব্রত পালনের উদ্দেশ্য একটাই। সন্তানের মঙ্গল কামনা করা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৭:০৬
shiv

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ উৎসবের তিথি হল নীলযাত্রা। নীলকণ্ঠ, অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং দেবী নীলচণ্ডী বা নীলাবতী, অর্থাৎ দেবী পার্বতীর বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিথির পুজো সম্পাদিত হয়। রাজা নীলধ্বজ দেবী পার্বতীকে নিজ কন্যা রূপে পালন করে এই তিথিতে মহাদেবের সঙ্গে বিয়ে দেন। নীলযাত্রার অনুষ্ঠান শিবের গাজনের অঙ্গ। তবে এই অনুষ্ঠান এক দিনের নয়, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস ব্রত রেখে শিবের পুজো করে চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীলযাত্রা উৎসব। গৃহিণীরা নীলযাত্রা পালন করেন সন্তানের মঙ্গল কামনায়। নীলপুজো সম্পর্কে নানা ধরনের লোককথা প্রচলিত আছে। তবে লোককথা যাই হোক, উদ্দেশ্য সন্তানের মঙ্গলকামনা। এই দিন নীলাবতীর পুজো করে সন্ধ্যায় নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি জ্বালিয়ে এই ব্রত পালন সম্পন্ন হয়। আগামী ২৯ চৈত্র, ১৩ এপ্রিল, সোমবার শ্রীশ্রী নীলপুজো।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

বাংলা- ২৯ চৈত্র।

Advertisement

ইংরেজি- ১৩ এপ্রিল, সোমবার।

একাদশী তিথি- রাত ১টা ৯ মিনিট পর্যন্ত।

অমৃতযোগ- সকাল ৭টা ৩ মিনিট মধ্যে, পুনরায় ১০টা ২২ মিনিট গতে ১২টা ৫২ মিনিটের মধ্যে। সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট গতে ৮টা ৫৬ মিনিটের মধ্যে। পুনরায় ১১টা ১৪ মিনিট গতে ২টো ১৮ মিনিটের মধ্যে।

মাহেন্দ্রযোগ- দুপুর ৩টে ২২ মিনিট গতে বিকেল ৫টা ২ মিনিটের মধ্যে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

বাংলা- ২৯ চৈত্র।

ইংরেজি- ১৩ এপ্রিল, সোমবার।

একাদশী তিথি- রাত ৯টা ৩৭ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত।

অমৃতযোগ- সকাল ৭টা ২ মিনিট ২৩ সেকেন্ডের মধ্যে। পুনরায় ১০টা ২২ মিনিট ১২ সেকেন্ড গতে ১২টা ৫২ মিনিট ৪ সেকেন্ডের মধ্যে। সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট ৫১ সেকেন্ড গতে ৮টা ৫৫ মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে। পুনরায় ১১টা ১৪ মিনিট ৭ সেকেন্ড গতে ২টো ১৮ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে।

মাহেন্দ্রযোগ- দুপুর ৩টে ২১ মিনিট ৫৬ সেকেন্ড গতে বিকেল ৫টা ১ মিনিট ৫১ সেকেন্ডের মধ্যে।

Nil Puja Astrology Astrological Tips Puja Timing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy