Advertisement
E-Paper

লটারি কাটলেই হাতে টাকা আসে না, প্রাপ্তিযোগ থাকা জরুরি! মে মাসের প্রথম দশ দিনে লটারি কেটে ভাগ্য বদলাবে কাদের?

লটারি কাটার আগে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা যাচাই করে দেখা উচিত। মে মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তিযোগ রয়েছে দেখে নিন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৯:৩০
lottery

—প্রতীকী ছবি।

লটারি জেতা-হারা ভাগ্যের ব্যাপার। লটারি কাটলেই যে কোটিপতি হয়ে যাবেন সে ধারণা সম্পূর্ণ ভুল। প্রাপ্তিযোগ না থাকলে লটারি কেটে লাভবান হওয়া যায় না। উল্টে হাতে থাকা টাকা খোয়া যায়। সেই কারণে লটারি কাটার আগে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা যাচাই করে দেখা জরুরি। মে মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তিযোগ রয়েছে দেখে নিন।

মেষ– মেষ রাশির জাতকদের খুব ভাল আর্থিক যোগ দেখা যাচ্ছে। লটারি কেটে দেখতেই পারেন। সপ্তাহের শেষে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

বৃষ– মে মাসের প্রথম দিকে বৃষ রাশির জাতক-জাতিকারা কম অঙ্কের লটারি কাটতে পারেন। বেশি অঙ্কের লটারি কাটার ইচ্ছা থাকলে সপ্তাহের শেষ ভাগ বেছে নিন।

মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির থেকে খরচ বেশি। তাই লটারি না কাটাই বুদ্ধির কাজ হবে।

কর্কট– আয়ের দিকটা কর্কট রাশির ব্যক্তিদের জন্য মাঝামাঝি দেখা যাচ্ছে। লটারি কাটার আগে খুব বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

সিংহ– মে মাসের প্রথম সপ্তাহে সিংহ রাশির ব্যক্তিদের বেশি অঙ্কের লটারি কাটা উচিত হবে না। কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

কন্যা– কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়। কিন্তু খুব যে খারাপ তা-ও নয়। মন চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।

তুলা– সপ্তাহের প্রথম ভাগটা তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

বৃশ্চিক– বৃশ্চিক জাতক-জাতিকাদের অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। এঁরা চাইলেই লটারির টিকিট কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন।

ধনু– সপ্তাহের শুরুতে ধনু জাতক-জাতিকাদের লটারির দিকে না এগোনোই খুব ভাল হবে। মধ্য ভাগ শুভ।

মকর– মকর রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।

কুম্ভ– সপ্তাহের শেষের দিকটা কুম্ভ রাশির জন্য বেশ শুভ রয়েছে। সেই সময় এক বার চেষ্টা করে দেখতে পারেন।

মীন- মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বলা যাবে না। তবে এক বার চেষ্টা করে দেখা যেতে পারে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Prize Lottery Ticket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy