১ মে বুদ্ধপূর্ণিমা। পূর্ণিমা মানেই আকাশে থালার মতো পূর্ণ চাঁদের দেখা পাওয়া। বিশেষ এই দিনে চাঁদ সবচেয়ে বেশি শক্তিশালী থাকে বলে মনে করা হয়। সেই কারণে এই দিন মনোস্কামনা পূরণের জন্য বহু মানুষ নানা উপায় পালন করে থাকেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, চাঁদের আলোয় কোনও জিনিস মন থেকে চাইলে তা সহজেই পাওয়া যায়। বিশেষ এই দিনে নক্ষত্র পরিবর্তন করবে চাঁদ। স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র। এর ফলে চার রাশির অর্থভাগ্যে উন্নতি দেখতে পাওয়ার সম্ভাবনা। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।
আরও পড়ুন:
কোন চার রাশি চাঁদের নক্ষত্র পরিবর্তনের ফলে লাভবান হবে?
মিথুন: চন্দ্রের নক্ষত্র পরিবর্তন মিথুনের জন্য লাভদায়ক হতে চলেছে। মে মাসের প্রথম দুই দিনের মধ্যে এঁদের হঠাৎ প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই সঙ্গে মনও শান্ত থাকবে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন মিথুন জাতক-জাতিকারা।
কর্কট: কর্কট জাতক-জাতিকারাও মে মাসের প্রথম দুই দিনের মধ্যে নিজেদের জীবনে নানা পজ়িটিভ পরিবর্তন দেখতে পাবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। মানসিক দিকে স্থিতিশীলতা আসবে। এর ফলে শারীরিক স্বাস্থ্যও উন্নত হবে। কর্কট জাতক-জাতিকাদের অর্থ সংক্রান্ত চিন্তা কমবে।
আরও পড়ুন:
সিংহ: চন্দ্রের নক্ষত্র পরিবর্তন শুভ সময় আনতে চলেছে কর্কট জাতক-জাতিকাদের জন্য। নতুন চাকরিপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। লটারি কেটে লাভবান হওয়ারও প্রবল যোগ রয়েছে। সিংহ জাতক-জাতিকাদের সমাজে নামডাক বৃদ্ধি পাবে। জীবনের জটিলতা কেটে গিয়ে শুরু হবে সুখের সময়।
কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকারা অর্থ সংক্রান্ত বিষয়ে খুব ভাল ফল পেতে চলেছেন। ব্যবসায় চোখে পড়ার মতো লাভ হতে পারে। ঘাড় থেকে ঋণের বোঝা নেমে যাবে। কুম্ভ জাতক-জাতিকাদের জন্য বিদেশযাত্রার সুযোগও আসতে পারে। এ সুযোগ হাতছাড়া না করাই বুদ্ধির কাজ হবে।