Advertisement
E-Paper

মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না, রাগের মাথায় যা কিছু করে ফেলতে পারেন তিন রাশির জাতক-জাতিকারা!

রাগ সামলানোও একটা গুণই বটে। যে গুণ রাশিচক্রের তিন রাশির জাতক-জাতিকাদের নেই। এঁরা অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৮:০২
angry

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

রাগ, বিরক্তি প্রভৃতি সবই আমাদের অনুভূতি। ভাল কিছু হলে যেমন আমরা আনন্দ প্রকাশ করে থাকি। তেমনই খারাপ লাগলে তা প্রকাশ পায় রাগ, দুঃখে। তবে বাধভাঙা আনন্দ প্রকাশ করলে সকলে তাতে শামিল হন। কিন্তু রাগ বা খারাপ লাগা প্রকাশের ক্ষেত্রে তা ঘটে না। উল্টে লোকের কথা শুনতে হয়। রাগ প্রকাশের ক্ষেত্রে মানতে হয় একটা সীমারেখা। তা লঙ্ঘন করলেই কাছের মানুষও দূরে চলে যান। তাই রাগ সামলানোও একটা গুণই বটে। যে গুণ রাশিচক্রের তিন রাশির জাতক-জাতিকার নেই। এঁরা অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেন। রাগের বহিঃপ্রকাশও হয় ভয়ঙ্কর। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

কোন তিন রাশি রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না?

মেষ: মঙ্গলশাসিত মেষ জাতক-জাতিকাদের রাগ ভয়ঙ্কর। সেটা চেপে রাখা এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। মনোবিরুদ্ধ কোনও কাণ্ড ঘটলেই এঁদের মাথা চট করে গরম হয়ে যায়। তখন কাকে কী বলে ফেলছেন সেই হিসাবও মেষ রাশির ব্যক্তিদের থাকে না। রেগে গেলে এঁদের অন্য রূপ প্রকাশ পায়।

সিংহ: সূর্য দ্বারা পরিচালিত সিংহ জাতক-জাতিকারা তোষামোদপ্রিয় হন। এঁদের কাছে নিজের সম্মান সবার আগে। কোনও ব্যক্তি যদি এঁদের সঙ্গে খারাপ ভাবে কথা বলেন বা অসম্মান করেন তখন আর এঁরা মেজাজ বশে রাখতে পারেন না। সিংহ জাতক-জাতিকারা রাগের মাথায় অকল্পনীয় জিনিস করে ফেলতে পারেন।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারাও মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত। এঁরা চাপা স্বভাবের হন। কিন্তু রাগ চেপে রাখা এঁদের দ্বারা হয় না। প্রথমে তা চাপার চেষ্টা করলেও, পরে গিয়ে প্রকাশ করেই ফেলেন। সেই প্রকাশের মাত্রা হয় মারাত্মক। বৃশ্চিক জাতক-জাতিকারা রাগের কারণে নিজেদের কাছের মানুষকেও হারান। কিন্তু তা-ও এঁরা রাগের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন না।

anger Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy