Advertisement
E-Paper

নিজের ভাল স্বভাবই কাল হয়ে দাঁড়ায়, ‘খাল কেটে কুমির’ ডাকেন তিনটি জন্মসংখ্যার ব্যক্তিরা! তালিকায় কারা?

জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ বিভাগ সংখ্যাতত্ত্ব বলছে, কিছু জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সবচেয়ে বড় শত্রু হল তাঁদের নিজেদেরই স্বভাব। সেই কারণে এঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৮:০০
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে কোনও মানুষের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। শাস্ত্র বলে, কোনও মানুষের স্বভাবের কিছু আসে তাঁর রাশি বা জন্মসংখ্যা থেকে। এ ছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অভিজ্ঞতা বাড়ে। সে সকল অভিজ্ঞতার উপর ভিত্তি করেও আমাদের মধ্যে নানা চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। কিছু মানুষ রয়েছেন যাঁরা নিজেদের স্বভাবের জন্য ঝামেলায় জড়ান। জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ বিভাগ সংখ্যাতত্ত্ব বলছে, কিছু জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সবচেয়ে বড় শত্রু হল তাঁদের নিজেদেরই স্বভাব। সেই কারণে এঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তালিকায় কোন কোন জন্মসংখ্যা রয়েছে, দেখে নিন।

কোন জন্মসংখ্যার ব্যক্তিদের সবচেয়ে বড় শত্রু তাঁদের স্বভাব?

১: সূর্য দ্বারা পরিচালিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নিজের সব কাজ নিজেরাই করে নিতে ভালবাসেন। বিশেষ করে কর্মক্ষেত্রে এঁরা অপরের থেকে সাহায্য চাইতে পছন্দ করেন না। কাজের প্রতি নিষ্ঠা থাকায় পেশাক্ষেত্রে সমস্যা না হলেও, ব্যক্তিগত জীবনে এই স্বভাবের জন্য ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সমস্যায় পড়তে হয়। এঁরা যে কোনও কাজ নিজের কাঁধে নিয়ে নেন বলে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। চাপ বেড়ে যায়। এর ফলে ব্যক্তিগত জীবনেও সমস্যা সৃষ্টি হয়। দিনশেষে নিজের জন্যও সময় বার করে উঠতে পারেন না এঁরা।

Advertisement

৩: সব বিষয় নিখুঁত ভাবে কাজ করতে চাওয়াই ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এঁরা যে কোনও বিষয়ে প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন। এর ফলে একটি বিষয়ের পিছনেই বেশি সময় দিয়ে ফেলেন। সেই কারণে সময়ের কাজ সময়ে শেষ করে উঠতে পারেন না। এ ছাড়া ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অপরের কাজেও খুঁত ধরে চলেন। সেই কারণে আশপাশের মানুষেরা এঁদের প্রতি বিরক্ত হন। দূরত্ব বজায় রাখতে শুরু করেন।

৮: শনি দ্বারা পরিচালিত ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত কর্মঠ এবং নিয়মানুবর্তী হন। এই জন্মসংখ্যার ব্যক্তিদের এই ভাল গুণ দু’টিই এঁদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কর্মক্ষেত্র এবং আর্থিক ক্ষেত্রে প্রচুর সফলতা অর্জন করলেও, ব্যক্তিগত জীবনে এঁরা অত্যন্ত একা হয়ে যান। নিজের ভাল লাগাগুলিকে গুরুত্ব দেওয়ার সময় ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা পান না। সেই কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সম্পর্কক্ষেত্রেও সময় দিতে পারেন না। সেই কারণে অশান্তি বৃদ্ধি পায়।

Numerology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy