Advertisement
E-Paper

রোজকার জীবনে চার ‘অশুভ’ কাজ করলেই পড়বেন গ্রহরাজের রোষের মুখে! সুখ-শান্তি হবে উধাও, কষ্টের শেষ থাকবে না

কিছু কাজ রয়েছে যা শনিদেব মোটে পছন্দ করেন না। এ সকল কাজ করলে রুষ্ট হন বড় ঠাকুর। তার ফলে জীবন ছারখার হয়ে যায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৯:১৭
shanidev

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কর্মকারক শনিদেব প্রতিটি মানুষকে কাজের বিচারে ফল দেন। অনেকেই মনে করেন শনির দৃষ্টি মানেই খারাপ। কিন্তু এ ধারণা ঠিক নয়। যেমন কাজ করা যায়, শনিদেব তেমনই ফল দান করেন। এ ছাড়া মানুষের পরীক্ষাও নেন তিনি। অনেক সময় কোনও মানুষকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে তাঁর সহনক্ষমতার বিচার করেন শনিদেব। পরবর্তী কালে সেই অনুযায়ী ফল দান করেন। কিছু কাজ রয়েছে যা শনিদেব মোটে পছন্দ করেন না। এ সকল কাজ করলে রুষ্ট হন বড় ঠাকুর। এর ফলে জীবন ছারখার হয়ে যায়। তাই এ সকল কাজ না করাই ভাল। কোন কাজগুলি করা এড়িয়ে চলবেন, দেখে নিন।

কোন কাজগুলি করলে শনিদেবের নেগেটিভ প্রভাবের শিকার হতে হবে?

আলসেমি: শনিদেব কর্মঠ মানুষদের পছন্দ করেন। তাঁরাই বড় ঠাকুরের আশীর্বাদপ্রাপ্ত হন, যাঁরা যে কোনও কাজ নিষ্ঠার সঙ্গে করে থাকেন। আলসেমি শনিদেবের মোটেই পছন্দ নয়। অলসতার উপর ভর করে জীবন কাটালে শনিদেবের রোষের মুখে পড়তেই হবে। সফলতা মিলবে না।

Advertisement

অগোছালো জীবনযাপন: নিয়মের বেড়াজালে থেকে জীবন চালান যাঁরা, শনিদেব তাঁদেরই বেশি পছন্দ করেন। গ্রহরাজের কৃপা পেতে চাইলে জীবনে নিয়মানুবর্তিতা আনা জরুরি। অন্যথায় ঘটে অমঙ্গল। অগোছালো, ছন্নছাড়া জীবনযাপন শনিদেবের মোটেই পছন্দ নয়।

অনৈতিক কাজ: অপরের ব্যাপারে মিথ্যা রটানো, ক্ষতি করা, সমালোচনা করা প্রভৃতি নেতিবাচক কাজ শনিদেব পছন্দ করেন না। এ সকল কাজ যাঁরা করেন, তাঁরা কখনও শনিদেবের কৃপা লাভ করেন না।

অসম্মান করা: অপরকে অসম্মান করলেও রুষ্ট হন শনিদেব। বিশেষ করে, নারী এবং বয়োজ্যষ্ঠদের অসম্মান করা বা কষ্ট দেওয়া মোটেই পছন্দ করেন না শনিদেব। এর ফলে জীবনে দুঃখের শেষ থাকে না।

Shanidev Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy