Advertisement
E-Paper

শিবের প্রিয় আকন্দগাছে বাস করেন লক্ষ্মীদেবী! এই গাছকে বিশেষ উপায়ে পুজো করলেই ধনপ্রাপ্তি নিশ্চিত

জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, আকন্দগাছে ধনলক্ষ্মীর বসবাস। তাই এই গাছে বিশেষ উপায় পালন করলে ধনসম্পত্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৯:২৩
akanda

—প্রতীকী ছবি।

আকন্দফুল ভেষজ গুণ এবং ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত। মহাদেবের পুজোয় আকন্দফুল অপরিহার্য। গ্রাম এলাকায় এই গাছ প্রচুর দেখতে পাওয়া যায়। এর পাতা ছিঁড়লে সাদা দুধের মতো আঠালো কষ বার হয়। এই গাছ খুব একটা বড় হয় না। এর কাণ্ড খুব নরম হয়। তবে এই গাছের নানা উপকারিতা র‍য়েছে। জ্যোতিষশাস্ত্রেও এই গাছ বিশেষ পরিচিত। সাদা এবং বেগনি, সাধারণত দুই রঙের আকন্দফুল দেখতে পাওয়া যায়।

জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, আকন্দগাছে ধনলক্ষ্মীর বসবাস। তাই এই গাছে বিশেষ উপায় পালন করলে ধনসম্পত্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এই গাছের টোটকা ধন আকর্ষণে কার্যকরী। তাই বাড়ির আশপাশে আকন্দগাছ দেখতে পেলে অবশ্যই এই টোটকা পালন করতে হবে।

টোটকা:

Advertisement

শুক্রবার বা রবিবার আকন্দগাছের গোড়ায় সিঁদুর, হলুদ, আতপচাল, এক টাকার একটা কয়েন এবং একটা সাদা মিষ্টি রেখে জল অর্পণ করুন। তার পর মনোস্কামনা জানান। কিছু দিনেই ফল পাবেন। এই ক্রিয়া এক বার করলেই ফলাফল লক্ষ করা যাবে।

ফলাফল:

এই টোটকা নিষ্ঠাভরে পালন করলে জীবনে অভাব-অনটন আসে না। ঘরে লক্ষ্মীর বসবাস হয়।

Astro Tips Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy