মাটির প্রদীপ বাঙালি হিন্দুদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে বহন করে। বিশেষ করে, দীপাবলিতে এবং কালীপুজোয় মাটির প্রদীপ ব্যবহারের চল লক্ষ করা যায়। এই সময় বাঙালি হিন্দুদের ঘরে ঘরে দেখা যায় প্রদীপের সজ্জা। বর্তমানে সাধারণ মাটির প্রদীপের সঙ্গে টেরাকোটার নকশা করা প্রদীপও বেশ জনপ্রিয়। মাটির প্রদীপ ঠাকুরের সামনে জ্বালানো শুভ বলে মনে করা হয়। এ কথা অনেকেরই জানা। কিন্তু মাটির প্রদীপের যে আরও নানা গুণ রয়েছে তা বেশির ভাগ মানুষের কাছেই অজানা। মাটির প্রদীপ দিয়ে বিশেষ কিছু টোটকা পালনে ভাগ্যে আসে সুপরিবর্তন। সেগুলি কী, জেনে নিন।
আরও পড়ুন:
টোটকা:
১) অর্থাভাব কাটাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা মাটির প্রদীপ রান্নাঘরে রেখে দিন। ওই প্রদীপের মধ্যে কিছু থাকবে না, অর্থাৎ প্রদীপটা জ্বালাতে হবে না। এর ফলে হঠাৎ অর্থের আগমন হয় এবং অযথা খরচ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন:
২) সোমবার করে একটা নতুন মাটির প্রদীপে পরিষ্কার জল দিয়ে তার মধ্যে অল্প হলুদের গুঁড়ো মিশিয়ে বাড়ির ঈশান কোণে রেখে দিন। এর ফলে বাড়িতে যদি কোনও অশান্তি থাকে বা বাড়ির সদস্যদের মধ্যে মিলমিশ না থাকলে, সেটা ঠিক হয়ে যায়। এ ছাড়া শান্তি লাভ করা যায়।
৩) ঋণের বোঝা থেকে মুক্তি পেতে একটা পুরনো মাটির প্রদীপে কিছুটা হলুদ সর্ষে দিয়ে আলমারির পিছনে লুকিয়ে রাখুন। এতে পাওনা অর্থ দ্রুত ফেরত পাওয়া যায় এবং ঋণের বোঝাও অনেক কমে যায়।