Advertisement
E-Paper

জীবনের সমস্ত বাধা কাটাতে কার্যকরী স্টিলের তৈরি চামচ! মানতে হবে সহজ চার টোটকা, ভাগ্যের ভোল বদলে যাবে

বর্তমানে বাজারে নানা ধাতুর তৈরি চামচ কিনতে পাওয়া যায়। কিন্তু রান্নাঘরের এই ছোট্ট জিনিসটা যে ভাগ্য বদলাতেও ব্যবহার করা যেতে পারে তা অনেকেরই অজানা। তবে এ ক্ষেত্রে কেবল স্টিলের চামচই ব্যবহার করতে হবে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১২:৩৯
spoon

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দৈনন্দিন জীবনে চামচ অন্যতম অপরিহার্য জিনিস। চামচ আমরা সাধারণত খাবার খাওয়ার কাজেই ব্যবহার করে থাকি। অনেক সময় তা দিয়ে খাবার পরিবেশনও করা হয়। বর্তমান যুগে মানুষ হাত দিয়ে খাবার খাওয়ার বদলে চামচ বেশি ব্যবহার করেন। আজকাল বাজারে নানা ধাতুর তৈরি চামচ কিনতে পাওয়া যায়। কিন্তু রান্নাঘরের এই ছোট্ট জিনিসটা যে ভাগ্য বদলাতেও ব্যবহার করা যেতে পারে তা অনেকের কাছেই অজানা। জ্যোতিষশাস্ত্র মতে, চামচ দিয়ে যদি কিছু টোটকা করা যায় তা হলে জীবনের নানা সমস্যার সমাধান সম্ভব। তবে এ ক্ষেত্রে কেবল স্টিলের চামচই ব্যবহার করতে হবে।

টোটকা:

১) ব্যবসার ক্ষেত্রে লাভ বৃদ্ধি করতে চাইলে শুক্রবার একটা কৌটোয় ভর্তি করে চিনি রেখে তার মধ্যে একটা স্টিলের চামচ ঢুকিয়ে দিন। যত দিন পরিস্থিতি ঠিক না হয়ে যাচ্ছে, তত দিন কৌটোটা রান্নাঘরের ঈশান কোণে সেই অবস্থাতেই রেখে দিন।

২) বাড়িতে ঝগড়া-অশান্তি কমাতে মঙ্গলবার একটা পাত্রে কিছুটা সর্ষের তেল নিয়ে একটা স্টিলের চামচ দিয়ে বাড়ির সদর দরজার সামনে ছিটিয়ে দিন। এতে ঘরের অশান্তি বাড়ির বাইরে চলে যাবে। এই ক্রিয়া পর পর পাঁচ দিন করতে হবে।

৩) নিজের বা বাড়ির সদস্যদের উপর থেকে নজরদোষ কাটাতে শনিবার একটা খালি চামচ নিজের মাথার উপর সাত বার ঘুরিয়ে মাটিতে পুঁতে দিন।

৪) জীবনের পথে আসা সমস্ত বাধা কাটাতে একটা চামচ রাতে বালিশের নীচে রেখে ঘুমিয়ে পড়ুন। সকালে সেই চামচটা কলাগাছ বা যে কোনও গাছের নীচে পুঁতে দিন। সপ্তাহের যে কোনও দিন এই ক্রিয়া করা যেতে পারে।

Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy