Advertisement
E-Paper

অমাবস্যায় বিশেষ চার উপায় পালনে শান্ত হন শনিদেব, মুক্তি মেলে সাড়েসাতির রূঢ় প্রভাব থেকে! কী করতে হবে?

বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে। বক্রদৃষ্টি দান করছে মেষ এবং কুম্ভকে। ফলত এই তিন রাশির ব্যক্তিরা শনির সাড়েসাতির বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৯
shanidev

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শনিদেবের নাম শুনলেই শঙ্কিত হন বেশির ভাগ মানুষ। সেই শনির পরেই যদি সাড়েসাতি যোগ হয়, তা হলে ভয় এবং চিন্তা, উভয়ই আরও বৃদ্ধি পায়। শনিদেব কর্মফলদাতা গ্রহ। যে যেমন কাজ করেন, শনিদেব তাঁকে তেমন ফলই দান করে থাকেন। শনির সাড়েসাতি যে সর্বদা খারাপ সময় বয়ে আনে তা নয়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে শনির সাড়েসাতি দশায় জীবন আগের তুলনায় আরও সুন্দর হয়ে যাচ্ছে। তবে যাঁরা খারাপ ফল পান, তাঁদের ক্ষেত্রে দুঃখের অন্ত থাকে না।

বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে। বক্রদৃষ্টি দান করছে মেষ এবং কুম্ভকে। ফলত এই তিন রাশির ব্যক্তিরা শনির সাড়েসাতির বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এই তিন রাশির সকলেই সমস্যায় না থাকলেও, অনেককেই ভোগ করতে হচ্ছে সাড়েসাতির রূঢ় প্রভাব। ২০২৭-এর মাঝামাঝি সময় শনি রাশি পরিবর্তন করে মেষে প্রবেশ করলে কুম্ভ এবং মীন রাশির জাতক-জাতিকারা শনির সাড়েসাতির প্রভাব থেকে মুক্তি পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তার আগে প্রভাবের মাত্রা কমানোর জন্য জীবনধারায় সুপরিবর্তন আনা অবশ্যই জরুরি। এরই সঙ্গে ১৪৩৩-এর অমাবস্যার দিনগুলি বিশেষ কিছু উপায় পালনের মাধ্যমে শনিদেবকে শান্ত করা যেতে পারে। সেগুলি কী, জেনে নিন।

সাড়েসাতির প্রভাব হ্রাস করার উপায়:

Advertisement
  • শনিদেব এবং বজরংবলীর সম্পর্ক ভাল। পুরাণমতে বিশ্বাস করা হয় যে, বজরংবলীর একনিষ্ঠ ভক্তদের শনিদেব কখনও ক্ষতি করেন না। তাই প্রত্যেক অমাবস্যা তিথিতে বজরংবলীর পুজো করুন এবং হনুমান চালিশা পাঠ করুন। সাড়েসাতির কুপ্রভাব থেকে অনেকটা মুক্তি পাবেন।
  • অমাবস্যা তিথিতে সন্ধ্যাবেলা শনিমন্দিরে গিয়ে শনির বীজমন্ত্র পাঠ করুন। এরই সঙ্গে শনিদেবের সামনে তিল তেলের প্রদীপ জ্বালান এবং মন্দিরে একটা লোহার পেরেক দান করুন। খেয়াল রাখবেন, তেল শেষ হওয়ার আগে প্রদীপটি যেন নিবে না যায়।
  • শনিদেবের কৃপা লাভ করতে অমাবস্যা তিথিতে গরিবদের কালো ছাতা, কালো পোশাক, লোহার তৈরি জিনিস যা তাঁদের কাজে লাগতে পারে, সর্ষের তেল, কালো ডাল প্রভৃতি দান করা যেতে পারে।
  • অমাবস্যা তিথিতে সকাল বা সন্ধ্যায় অশ্বত্থগাছের পুজো করুন। সেটির গোড়ায় জল দিন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এর পর গাছটিকে সাত বার প্রদক্ষিণ করুন। খুব ভাল ফল পাবেন।
Shanidev Sadesati Shani Sade Sati Saturn Effect Astro Tips Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy