এপ্রিল মানে নতুন অর্থবর্ষের সূত্রপাত। চাকরিজীবিদের কাছে নতুন অর্থবর্ষের গুরুত্ব বিশেষ। কারণ সেই সময় তাঁদের বেতনবৃদ্ধি এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে সকলেরই যে মনের মতো বেতনবৃদ্ধি হয় তা নয়। সে ক্ষেত্রে মন ভেঙে যাওয়া স্বাভাবিক। তবে মনের মতো বেতনবৃদ্ধি না হলেও, হঠাৎ প্রাপ্তি হতে পারে। অপ্রত্যাশিত ভাবে যে অঙ্কেরই টাকা পাওয়া যাক না কেন, সেটাই অনেক বেশি মনে হয় আমাদের। আর সেই স্বপ্ন পূরণে সাহায্য করে লটারি। কপালে প্রাপ্তিযোগ থাকলে লটারি কেটে কেউ হতাশ হন না। যদিও প্রাপ্তিযোগ না থাকলে হতাশাই সম্বল হয়। তাই এপ্রিল শুরুর আগেই জেনে নিন লটারি কেটে অর্থপ্রাপ্তির কোনও সম্ভাবনা আছে কি না।
আরও পড়ুন:
মেষ– এপ্রিলে মেষ রাশির জাতক-জাতিকারা একেবারেই লটারির টিকিট কাটতে যাবেন না। আর্থিক দিকটা খুব একটা ভাল নয় আপনাদের। হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না।
বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকাদের এই মাসের কোনও সময়েই লটারির টিকিট কাটা ঠিক হবে না। আয়ের থেকে ব্যয়ের আশঙ্কা বেশি দেখা যাচ্ছে। তাই লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
মিথুন– আর্থিক দিক দিয়ে এপ্রিলে মিথুন রাশির জাতক-জাতিকারা বেশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। তাই লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে, এই মাসের যে কোনও সময়ে কাটতে পারেন।
আরও পড়ুন:
কর্কট– এপ্রিলে কর্কট রাশির জাতক-জাতিকাদের আয়ের দিক মধ্যম প্রকৃতির থাকবে। লটারির কাটলে লাভ হতেও পারে, আবার না-ও হতে পারে। তাই খুব ভেবেচিন্তে সেই দিকে এগোন।
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা এই মাসে লটারি কাটতে পারেন। খুব ভাল অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মাসের মধ্য ভাগটা আপনাদের জন্য খুবই শুভ। যদি লটারি কাটার ইচ্ছা থাকে, তা হলে সেই সময় কাটতে পারেন।
কন্যা– আর্থিক দিক থেকে কন্যা রাশির ব্যক্তিরা এপ্রিলে বেশ শুভ স্থানে রয়েছেন। খুব বেশি অঙ্কের না কাটলেও, কম অঙ্কের লটারি কেটে এক বার ভাগ্য যাচাই করে দেখতে পারেন।
আরও পড়ুন:
তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা খুব ভেবেচিন্তে লটারির দিকে পা বাড়ান। অর্থপ্রাপ্তি একেবারে যে নেই তা নয়, তবে প্রবল ভাবে লটারির যোগ দেখা যাচ্ছে না। মাসের শেষের দিকে তো একেবারেই লটারির কাছে ঘেঁষবেন না।
বৃশ্চিক– এপ্রিলের প্রথম দিকে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কেটে দেখতে পারেন, একটা সুযোগ হাতে এলেও আসতে পারে। কিন্তু মাসের মধ্য বা শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটা অর্থ প্রাপ্তির দিকে খুব একটা খারাপ নয়। তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না। এই মাসের প্রথম দিকটা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে খুব শুভ থাকবে।
আরও পড়ুন:
মকর– এপ্রিলের মধ্য ভাগে মকর রাশির জাতক-জাতিকারা এক বার লটারি কেটে দেখতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে। বাকি সময় লটারি কাটার দিকে ঝোঁক থাকলেও ভেবেচিন্তে এগোতে হবে।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এপ্রিলে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটা উচিত হবে না। এই মাসের একেবারে শেষের দিকে খুব কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন। বেশি অঙ্কে গেলে লোকসান হতে পারে।
মীন– এপ্রিলের শুরুর দিকটা মীন জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। কিন্তু মধ্য আর শেষ ভাগে একেবারেই লটারির টিকিট কাটা ঠিক হবে না। এতে ফল খারাপ হতে পারে।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)