Advertisement
E-Paper

তালুতে সুস্পষ্ট শনিরেখা থাকা মানে কম বয়সেই প্রচুর টাকার হাতছানি! হাতের পাতার কোন দাগটি গ্রহরাজের সঙ্গে সম্পর্কিত?

তালুতে নানা ধরনের রেখা থাকে। তাদের মধ্যে কোনওটি শুভ, কোনওটি আবার অশুভ প্রভাব দান করে। পুরোটাই নির্ভর করে রেখাটি কোন পথে কী ভাবে এগোচ্ছে তার উপর।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৭:৫৩
palm

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভাগ হস্তরেখাবিদ্যা। এর সাহায্যে আমাদের তালুতে থাকা নানা দাগ এবং চিহ্নগুলির বিচার করা হয়। আমাদের প্রত্যেকের জীবনে হাতের রেখার বিশেষ গুরুত্ব রয়েছে। তালুতে নানা ধরনের রেখা থাকে। তাদের মধ্যে কোনওটি শুভ, কোনওটি আবার অশুভ প্রভাব দান করে। পুরোটাই নির্ভর করে রেখাটি কোন পথে কী ভাবে এগোচ্ছে তার উপর। সকলের হাতে আবার সমস্ত রেখার উপস্থিতি দেখতে পাওয়া যায় না।

সেই রকমই এক রেখা হল শনিরেখা। সকলের হাতের পাতায় এই রেখা থাকে না। কিন্তু যাঁদের তালুতে শনিরেখা থাকে, তাঁদের সফলতার শীর্ষে পৌঁছোনো থেকে কেউ আটকাতে পারেন না বলে মনে করা হয়। অল্প পরিশ্রম করেই এঁরা প্রচুর টাকা আয় করতে পারেন। শনিরেখার অবস্থান এবং গুরুত্ব সম্বন্ধে জেনে নিন।

তালুর কোথায় শনিরেখা থাকে?

মণিবন্ধ থেকে শুরু করে মধ্যমার নীচের শনিপর্বত পর্যন্ত বিস্তৃত রেখাটি হল শনিরেখা। অনেকে এটিকে ভাগ্যরেখাও বলে থাকেন। তালুতে এই রেখা থাকা মানে ভাগ্য সর্বদা নিজের সঙ্গে থাকা। আমাদের জীবনে এর গুরুত্ব প্রচুর।

শনিরেখার গুরুত্ব:

  • যে সকল ব্যক্তির হাতে সুস্পষ্ট শনিরেখা থাকে, তাঁরা কম পরিশ্রমেই সফলতা অর্জন করতে পারেন। সাফল্য লাভের জন্য এঁদের বিশেষ খাটতে হয় না।
  • কম বয়সেই এ সকল জাতক-জাতিকারা পেশাজীবনে শীর্ষে পৌঁছোতে পারেন। মন দিয়ে পড়াশোনা করলে সরকারি চাকরি পেতেও বিশেষ অসুবিধা হয় না। ভাগ্য সর্বদা এঁদের সঙ্গেই থাকে।
  • হাতের পাতায় শনিরেখা থাকা মানে শনিদেবের আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকা। এঁরা যেমন কর্ম করেন, তেমনই ফল পান। এ সকল জাতক-জাতিকার পরিশ্রম কখনও বিফলে যায় না।
  • প্রেমজীবন সুখকর হয়। মনের মানুষের সঙ্গে সুখে-শান্তিতে সংসার করতে পারেন। ভালবেসে প্রতারিত হতে হয় না। জীবনে এঁরা প্রচুর ভালবাসা অর্জন করতে পারেন।
  • কম বয়সেই প্রচুর আয়ের সুযোগ পান এ সকল জাতক-জাতিকারা। অর্থাভাব এঁদের কাছে ঘেঁষতে পারে না।
Saturn Astrology Palmistry Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy