Advertisement
E-Paper

হাসপাতালে ভর্তি অভিনেত্রী হিয়া দে, হবে অস্ত্রোপচার, কী হয়েছে ‘পটলকুমার গানওয়ালা’র পটলের?

হাসপাতালে ভর্তি হিয়া। নিজেই হাসপাতালের কিছু ছবি ভাগ করে নিয়েছে সে। কী হয়েছে তার? আনন্দবাজার ডট কম-কে হিয়ার মা জানিয়েছেন, গত সপ্তাহের বুধবার ঘটেছে ঘটনা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২০:৪৯
হাসপাতালে কেন ভর্তি হিয়া দে?

হাসপাতালে কেন ভর্তি হিয়া দে? ছবি: সংগৃহীত।

হাতে ব্যান্ডেজ়। হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী হিয়া দে। এখনও অবশ্য সে ‘পটলকুমার’ নামেই পরিচিত সর্বত্র। ‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকের মাধ্যমে আলোচনায় উঠে আসে হিয়া। তার পর অবশ্য অনেক দিন পর্দা থেকে দূরে অভিনেত্রী।

হাসপাতালে ভর্তি হিয়া। নিজেই হাসপাতালের কিছু ছবি ভাগ করে নিয়েছে সে। কী হয়েছে তার? আনন্দবাজার ডট কম-কে হিয়ার মা জানিয়েছেন, গত সপ্তাহের বুধবার ঘটেছে ঘটনা। তিনি বলেন, “আন্ডার ১৯ কবাডি প্রতিযোগিতায় যোগ দেবে হিয়া। স্কুলে তারই অনুশীলন চলছিল। কবাডি খেলতে গিয়েই পড়ে যায়। পুরো শরীরের ভার গিয়ে পড়ে হাতের কব্জিতে। তাতেই ভেঙে যায়।”

হাসপাতাল থেকে নিজের ছবি পোস্ট করেছে হিয়া

হাসপাতাল থেকে নিজের ছবি পোস্ট করেছে হিয়া ছবি: ইনস্টাগ্রাম

হিয়ার মা জানিয়েছেন, বুধবার এই ঘটনার পরে তাঁরা কিছু জানতে পারেননি। তিনি আরও বলেন, “অনেক দিন পরে আমরা জানতে পেরেছি ওর কব্জিতে কিছু হয়েছে। চিকিৎসকের কাছে নিয়ে যেতেই খুব বকুনি দিয়েছেন। বলেছেন, ‘যন্ত্রণা সহ্য করা ভাল। তা বলে এতটা সহ্য করাও ভাল নয়।’ মঙ্গলবার হিয়ার কব্জির অস্ত্রোপচার হবে। এমনিতে ঠিকই আছে। নিজের দোষেই পড়েছে ও। কিন্তু তাড়াতাড়ি সুস্থ হোক, না হলে একটু তো চিন্তায় আছিই।”

এখন একাদশ শ্রেণির ছাত্রী হিয়া। পড়াশোনা, খেলাধুলো নিয়েই তার জগৎ। তবে হিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিল, সে ভবিষ্যতে অভিনেত্রীই হতে চায়। কিন্তু আপাতত মন দিয়ে পড়াশোনা শেষ করতে চায়। কোনও কিছুর জন্যই পড়াশোনার ক্ষতি করতে রাজি নয় হিয়া।

Tollywood Actress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy