Advertisement
E-Paper

অলিম্পিক্স ক্রিকেটে ভারতের মহিলা দলের জায়গা নিশ্চিত, পুরুষদের অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত

দু’বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। প্রতিযোগিতায় নিশ্চিত হয়ে গেল ভারতের মহিলা দলের অংশগ্রহণ। তবে পুরুষ দলকে অপেক্ষা করতে হবে এ বছরের ডিসেম্বর পর্যন্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২০:৪৯
cricket

ভারতের মহিলা দল। — ফাইল চিত্র।

দু’বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেসে বসতে চলেছে অলিম্পিক্সের আসর। সেই প্রতিযোগিতায় নিশ্চিত হয়ে গেল ভারতের মহিলা দলের অংশগ্রহণ। তবে পুরুষ দলকে অপেক্ষা করতে হবে এ বছরের ডিসেম্বর পর্যন্ত।

অলিম্পিক্সে মহিলা এবং পুরুষ দুই বিভাগেই ছ’টি করে দেশ খেলবে। আয়োজক দেশের জন্য একটি জায়গা রয়েছে। তবে তাদের র‌্যাঙ্কিংয়ে প্রথম ১৫টি দলের মধ্যে থাকতে হবে। বাকি পাঁচটি জায়গার মধ্যে চারটি দেওয়া হবে আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ওশিয়ানিয়ার সেরা দলকে। একটি জায়গার জন্য যোগ্যতা অর্জন পর্ব আয়োজন করা হবে।

মহিলাদের বিভাগে অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড), ভারত এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে। কারণ তারা মহাদেশের শীর্ষ স্থানাধিকারী দল।

পুরুষদের বিভাগে, আমেরিকা টি-টোয়েন্টিতে প্রথম ১৫টি দলের মধ্যে নেই। ফলে সেই জায়গাটি দেওয়া হবে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে উপরের দিকে থাকা দলকে, যারা ৩১ ডিসেম্বরের মধ্যে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারবে না। আমেরিকার মেয়েদের দলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলির জন্য আলাদা যোগ্যতা অর্জন পর্ব আয়োজন করা হবে। কারণ অলিম্পিক্সে প্রতিটি দ্বীপ আলাদা আলাদা ভাবে অংশ নেয়। ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা র‌্যাঙ্কিংয়ে প্রথম ১৫-র মধ্যে না থাকলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একটি দেশকে সুযোগ দেওয়া হবে।

2028 Summer Olympics Team India Women

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy