বিশ্বকাপের নকআউটের যোগ্যতা অর্জন করেছে কাবো ভার্দে। তাদের খেলতে হবে আর্জেন্টিনার বিরুদ্ধে। ঐতিহাসিক সেই ম্যাচের আগে আবেগপ্রবণ দলের গোলকিপার ভোজ়িনহা। ম্যাচের আগে লম্বা একটি বার্তা পোস্ট করেছেন তিনি। গোটা বিশ্বের থেকে যে ভালবাসা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভোজ়িনহা।
গ্রুপে স্পেন এবং উরুগুয়ের মতো দলকে আটকে দিয়েছে কাবো ভার্দে। প্রথম বার খেলতে নেমেই নকআউটে গিয়েছে। ভোজ়িনহা লিখেছেন, “যা ঘটে গিয়েছে সেটা এখনও হজম করার চেষ্টা করে যাচ্ছি। গোটা বিশ্বের বিভিন্ন কোনা থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের নিয়ে কথা বলছে। আমি সত্যি খুব অবাক।”
যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি এবং তাঁর দল তা কাটতে সময় লাগবে বলে মনে করেন ভোজ়িনহা। বলেছেন, “আমি জানি এই সমস্ত কিছু মানিয়ে নিতে অনেকটা সময় লাগবে। তবে যা হচ্ছে সেটা আমি খুবই উপভোগ করছি।” একটি সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছেন ভোজ়িনহা।
কাবো ভার্দে তিনটি ম্যাচই ড্র করেছে তিন পয়েন্ট পেয়েছে। গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। প্রথম বার বিশ্বকাপে সুযোগ পেয়েই নকআউটে উঠেছে কাবো ভার্দে। সেই ম্যাচে নামার আগে ভোজ়িনহা বলেন, “আমরা কেউ ভাবিনি এতটা এগোব। কিন্তু আমরা জানতাম, আমাদের ক্ষমতা আছে। অনেকে ভেবেছিলেন, আমরা একটা ম্যাচও জিততে পারব না। হয়তো জিততে পারিনি। কিন্তু হারিওনি। এ বার সামনে আর্জেন্টিনা। ওদের বিরুদ্ধে খেলা, মেসির বিরুদ্ধে খেলা আমাদের স্বপ্ন।”
আরও পড়ুন:
এ কথা বলেই অবশ্য আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়েছেন ভোজ়িনহা। তিনি বলেন, “আমরা এখানে ড্র করতে আসিনি। জিততে এসেছি। আমরা জানতাম সেটা সহজ হবে না। সৌদি আরবের বিরুদ্ধেও জেতার চেষ্টাই করেছি। পারিনি। কিন্তু পরের ম্যাচেও যে পারব না, তার নিশ্চয়তা নেই। আমরা জেতার জন্যই নামব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৬:১৬
বিশ্বকাপের মাঝে মানবিক নেমার, ভেনেজ়ুয়েলায় ভূমিকম্পে দুর্গতদের সাহায্যে ২.৫ কোটি টাকা দান ব্রাজ়িলের তারকার -
১৫:৫৩
জাপানের বিরুদ্ধে কি শুরু থেকে খেলবেন নেমার? জবাব ব্রাজ়িলের কোচের, এই ম্যাচকেই ‘ফাইনাল’ ভেবে নামছেন আনচেলোত্তি -
১৩:৩১
মেসিদের মুখোমুখি হওয়ার আগে ধর্ষণের অভিযোগ অধিনায়কের বিরুদ্ধে! পেতে পারেন কড়া শাস্তি, বিপাকে কাবো ভার্দে -
২০:৫৮
বিশ্বকাপের নকআউটে উঠে প্রথম প্রতিক্রিয়া মেসির! কাবো ভার্দের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের বার্তা লিয়োর -
বিশ্বকাপে নজির গড়েই চলেছেন মেসি! টানা সাত ম্যাচে গোলের কীর্তি ছাড়াও আর একটি বিশ্বরেকর্ড স্পর্শ লিয়োর