তরতর করে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ লিগের তিন ম্যাচ জিতে বিশ্বকাপের নকআউটে পা দিয়েছে তারা। তিনটি ম্যাচেই গোল করেছেন লিয়োনেল মেসি। নকআউটের প্রথম ম্যাচে সামনে কাবো ভার্দে। সেই ম্যাচে নামার আগে সতীর্থদের বার্তা দিলেন মেসি।
জর্ডনকে হারানোর পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মেসি। সেখানে নিজেদের উল্লাসের কিছু ছবি দিয়েছেন মেসি। ক্যাপশনে লিখেছেন, “আরও একটা ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করলাম। আমরা এখনও একটা দল হিসাবে খেলছি।”
মেসির এই বার্তা থেকে স্পষ্ট, দলগত খেলার উপরেই জোর দিয়েছেন তিনি। যে ভাবে গ্রুপের তিনটি ম্যাচে দলগত খেলার ফসল তুলেছেন, নকআউটেও সে ভাবেই খেলতে চান তাঁরা। গত বার দলগত খেলেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এ বারও সেটাই করে দেখাতে চায় তারা।
আরও পড়ুন:
জর্ডনের বিরুদ্ধে শুরুতে প্রথম একাদশের ন’জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ লিয়োনেল স্কালোনি। সেই তালিকায় ছিলেন মেসিও। আগেই বিশ্বকাপের নকআউট পাকা করে ফেলায় রিজ়ার্ভ বেঞ্চকে দেখে নিতে চেয়েছিলেন স্কালোনি। দলের খেলায় খুশি হবেন কোচ।
প্রথমার্ধে জিয়োভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজ়ের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে জর্ডন। ৬০ মিনিটের মাথায় মাঠে নামেন মেসি। ফ্রি কিক থেকে একটি গোলও করেন। চলতি বিশ্বকাপে তিন ম্যাচেই গোল করেছেন মেসি। মোট ছ’টি গোল হয়েছে তাঁর। সোনার বুটের লড়াইয়ে সকলের উপরে রয়েছেন তিনি। বিশ্বকাপে মোট ১৯ গোল হয়েছে তাঁর।
নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমেছেন মেসি। অধিনায়ক হিসাবে পর পর দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হতে চান তিনি। তার আগে দলকে বার্তা দিলেন লিয়ো। একসঙ্গে খেলার বার্তা দিয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১২:৫৩
বিশ্বকাপে নজির গড়েই চলেছেন মেসি! টানা সাত ম্যাচে গোলের কীর্তি ছাড়াও আর একটি বিশ্বরেকর্ড স্পর্শ লিয়োর -
১২:১৮
২৯ জুন শুরু বিশ্বকাপের রাউন্ড অফ ৩২, চূড়ান্ত সূচি, নকআউটে এশিয়ার দু’দেশ, মেসি-রোনাল্ডো-এমবাপেদের প্রতিপক্ষ কারা, কবে? -
১১:১৬
বিশ্বকাপের মাঝে সন্তানের মৃত্যু! শোক সামলে দলের সঙ্গেই গাকপো, ব্যক্তিগত ক্ষতির থেকে দেশের স্বার্থকে গুরুত্ব নেদারল্যান্ডস স্ট্রাইকারের -
০৯:২৮
জর্ডনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নজির মেসির, ডিফেন্স চিন্তা বাড়াল স্কালোনির -
০৪:২৯
নকআউটে উঠলেও মন ভরাতে পারল না ইংল্যান্ড, পরের রাউন্ডে ‘বুড়োদের’ দল ক্রোয়েশিয়া, হেরেও টিকে রইল ঘানা