Advertisement
E-Paper

আয়ারল্যান্ড সিরিজ়ে বৈভবকে না খেলানোয় অবাক গাওস্কর! ‘এর থেকে ভাল সুযোগ ভারত পেত না’

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচেই খেলানো হয়নি বৈভব সূর্যবংশীকে। গৌতম গম্ভীরদের এই সিদ্ধান্তে অবাক সুনীল গাওস্কর। তিনি ভেবেছিলেন, এই সিরিজ়েই অভিষেক হবে বৈভবের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ২১:৪৭
cricket

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

জল্পনা চলছিল বৈভব সূর্যবংশীর রেকর্ড নিয়ে। জল্পনা চলছিল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের বড়দের দলে বৈভবের অভিষেক নিয়ে। কিন্তু কোনও জল্পনাই সত্যি হয়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচেই খেলানো হয়নি বৈভবকে। গৌতম গম্ভীরদের এই সিদ্ধান্তে অবাক সুনীল গাওস্কর।

গাওস্কর ভেবেছিলেন, আয়ারল্যান্ড সিরিজ়েই বৈভবের অভিষেক হবে। তিনি বলেন, “আমি আশা করছিলাম, আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৈভবের অভিষেক হবে। আমি ভেবেছিলাম, ও দুটো ম্যাচেই খেলবে। এর থেকে ভাল সুযোগ ভারত পেত না। আন্তর্জাতিক ক্রিকেটে ওর অভিষেকের এর থেকে ভাল সময় হত না।”

আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হলে বৈভবের কিছুটা সুবিধা হত বলে মনে করেন গাওস্কর। কারণ, এর পর ইংল্যান্ড সিরিজ়। সেখানকার পরিবেশে বৈভবের সামনে পরিস্থিতি কঠিন হবে। আয়ারল্যান্ডে অভিষেক হলে ইংল্যান্ডে নামার আগে কিছুটা থিতু হতে পারত সে। এমনটাই মনে করেন গাওস্কর।

আয়ারল্যান্ডে অভিষেক না হলেও ইংল্যান্ডে বৈভবের অভিষেক হতে পারে বলে আশাবাদী গাওস্কর। তিনি বলেন, “ও অবশ্যই সুযোগ পাবে। এই ধরনের ক্রিকেটারকে বেশি দিন বাইরে রাখা যায় না। আয়ারল্যান্ডে না হলেও ইংল্যান্ডে নিশ্চয় ওর অভিষেক হবে।”

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আয়ার জানিয়েছেন, সঠিক সময়ে অভিষেক হবে বৈভবের। আপাতত অভিজ্ঞ ক্রিকেটারদের দিকেই দেখছে দল। কিন্তু গাওস্করের ভাবনা আলাদা। তাঁর মতে, আয়ারল্যান্ড সিরিজ়ের থেকে ভাল সুযোগ ভারত পেত না। বৈভবকে খেলানো উচিত ছিল গম্ভীরদের।

Vaibhav Sooryavanshi Sunil Gavaskar India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy