কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্রাম না দেওয়ায় সমালোচনা হচ্ছে কোচ রবার্তো মার্তিনেজ়কে নিয়ে। তবে পর্তুগালের কোচ সাফ জানিয়েছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিই ঠিক।
গ্রুপের শেষ ম্যাচে লিয়োনেল মেসিকে প্রথম একাদশে রাখা হয়নি। আর্লিং হালান্ড খেলেননি। পুরো ম্যাচ খেলেননি কিলিয়ান এমবাপেও। তবে এই তিনটি দেশের মতো পর্তুগালের নকআউটে যোগ্যতা অর্জন আগেই নিশ্চিত হয়ে যায়নি।
কলম্বিয়া ম্যাচের পর মার্তিনেজ় বলেছেন, “বাকি দেশের অন্যান্য ফুটবলারদের সঙ্গে রোনাল্ডোর তুলনা করতে চাই না। সেটা খুব বাচ্চাদের মতো কাজ হবে, যা আমি করি না। ক্রিশ্চিয়ানোকে সঠিক সময়ে সঠিক জায়গাতেই ব্যবহার করা হয়। মানসিক ভাবে শক্তিশালী থাকা, শৃঙ্খলা বজায় রাখা এবং আক্রমণের সময় গোলমুখ খোলার রাস্তা খুঁজে বার করাই আমাদের আসল কাজ।”
রোনাল্ডোর যে পুরো ৯০ মিনিট খেলতে কোনও সমস্যা হয়নি সেটাও স্পষ্ট করে দিয়েছেন মার্তিনেজ়। বলেছেন, “রোনাল্ডোর কাছে ৯০ মিনিট ফুটবল খেলা কোনও সমস্যাই নয়। তবে পরের ম্যাচে কিছু একটা বদল করতে পারি। সেটা অন্য ফুটবলারের ক্ষেত্রে হতে পারে। ম্যাচ এবং অনুশীলন থেকে যে তথ্য পাই তা বিশ্লেষণ করা হয়। দলে বদল করার সুযোগ সব সময়ই রয়েছে।”
আরও পড়ুন:
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের নকআউট ম্যাচ বিশেষ একটি কারণে আলাদা হতে চলেছে। দিয়োগো জোতার মৃত্যুবার্ষিকীর এক দিন আগেই পড়েছে সেই খেলা। মার্তিনেজ় বলেছেন, “অনুশীলন হোক বা ম্যাচ, সব সময়েই জোতার কথা মনে পড়ে আমাদের। তবে শোক নয়, বরং উৎসবের মতো করে দেখতে চাই ম্যাচটা। জিতে জোতাকে সম্মান জানাতে চাই।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১২:৫৩
বিশ্বকাপে নজির গড়েই চলেছেন মেসি! টানা সাত ম্যাচে গোলের কীর্তি ছাড়াও আর একটি বিশ্বরেকর্ড স্পর্শ লিয়োর -
১২:১৮
২৯ জুন শুরু বিশ্বকাপের রাউন্ড অফ ৩২, চূড়ান্ত সূচি, নকআউটে এশিয়ার দু’দেশ, মেসি-রোনাল্ডো-এমবাপেদের প্রতিপক্ষ কারা, কবে? -
১১:১৬
বিশ্বকাপের মাঝে সন্তানের মৃত্যু! শোক সামলে দলের সঙ্গেই গাকপো, ব্যক্তিগত ক্ষতির থেকে দেশের স্বার্থকে গুরুত্ব নেদারল্যান্ডস স্ট্রাইকারের -
০৯:২৮
জর্ডনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নজির মেসির, ডিফেন্স চিন্তা বাড়াল স্কালোনির -
০৪:২৯
নকআউটে উঠলেও মন ভরাতে পারল না ইংল্যান্ড, পরের রাউন্ডে ‘বুড়োদের’ দল ক্রোয়েশিয়া, হেরেও টিকে রইল ঘানা